নজরবন্দি ব্যুরো : এবার সন্ত্রাস দমনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পাকিস্তান। মুম্বাই হামলার মুখপাত্র হাফিজ সইদের জামাত-উদ-দাওয়ার-কে ৩২ বছরের কারাদন্ডের নির্দেশ দিলো পাক আদালত। এছাড়াও সন্ত্রাসকে আর্থিক মদত দেওয়ার অভিযোগে দুই জামাত নেতাকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের মধ্যে একজন হাফিজ সইদের আত্মীয় বলে জানা গেছে।


সংবাদ সংস্থা পিটিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুিটি এফআইআর-কে ভিত্তি করেই মুখপাত্র ইয়াহিয়া মুজাহিদকে ৩২ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি হাফিজ সইদের আত্মীয়, জফর ইকবাল ও হাফিজ আব্দুল রহমান মাক্কিকে দুইটি মামলায়, ১৬ এবং ১ বছরের কারাদন্ডের কথা শুনিয়েছে আদালত।
হাফিজ সইদের জামাত-উদ-দাওয়ার মুখপাত্রকে ৩২ বছরের কারাদণ্ডের নির্দেশ পাক আদালতের। জঙ্গিদের মদত দেওয়া জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ১১ বছরের সাজা শোনায় পাকিস্তান আদালত। এরপরে দুইটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা সমেত ৫ বছরের জেলের নির্দেশ দেয়, পাক আদালত।
ফলে ২০১৯ সালেই জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে হাফিজ সইদ ও তাঁর সহযোগীদের সন্ত্রাস দমন করে আদালত। দুইটি মামলাতেই তাঁর বয়ান রেকর্ড করা হয়। নিজেকে নির্দোষ বলেই দাবি করল সইদ।









