জাতীয়তাবাদের জাগরণে এ. পি. সি. পার্ক অ্যাসোসিয়েশন পালন করছে ‘নেতাজী দিবস’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : আমাদের গর্ব নেতাজি। দেশের গর্ব নেতাজি। আগামী কাল ২৩সে জানুয়ারি গোটা দেশ জুড়ে পালিত হবে এই বীর দেশপ্রেমিকের জন্মজয়ন্তী। নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে ইতিমধ্যে একাধিক কর্মসূচীর পরিকল্পনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ২৩ থেকে ২০২২ এর ২৩ সে জানুয়ারি পর্যন্ত গোটা দেশ এমনকি দেশের বাইরেও একধিক দেশ জুড়ে পালিত হবে নেতাজী জন্মজয়ন্তী। তার জন্য প্রায় ৮৪ জনে একটি কমিটিও গঠন করেছে কেন্দ্র। রাজ্যও আলাদা ভাবে করেছে একাধিক পরিকল্পনা।

আরও পড়ুনঃ দীর্ঘ বাগবিতণ্ডার পর অবশেষে জুনেই দলের সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের।

এসবের মাঝে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণময় অনুষ্ঠানের পরিকল্পনা করেছে আচার্য্য প্রফুল্ল চন্দ্র পার্ক অ্যাসোসিয়েশন। আগামী ২৩ সে জানুয়ারি ,শনিবার বেলা ২ টো থেকে বিকেল ৫টা পর্যন্ত আচার্য্য প্রফুল্ল চন্দ্র পার্ক অ্যাসোসিয়েশন পালন করবে ‘ নেতাজী দিবস ‘। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করবেন মহান দেশপ্রেমিকের জন্মজয়ন্তী। অ্যাসোসিয়েশন প্রাঙ্গণেই পালিত হবে এই বর্ণময় অনুষ্ঠান।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জি. এম.আব্বুকর।

সাধারণ সম্পাদক নিখিলেশ মন্ডল এবং সাংস্কৃতিক সম্পাদক পাপিয়া মন্ডল । নেতাজী আমাদের গর্ব। গোটা দেশের গর্ব। বর্তমান দেশের পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষের মধ্যে জাগ্রত করতে হবে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদানকে। তাঁদের অবহিত করতে হবে এই মহান প্রাণের ভূমিকা। সেই লক্ষ্যেই এ.পি.সি.পার্ক অ্যাসোসিয়েশন পালন করছে ‘ নেতাজী দিবস ‘। সকলকে স্বাগত জানিয়ে একটু অনুষ্ঠান সূচী ও প্রকাশ করেছেন তাঁরা। নেতাজী চিত্রে মাল্যদান ও পতাকা উত্তোলনের পর একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কয়েকঘন্টর অনুষ্ঠানে র সূচী প্রকাশ করেছেন তাঁরা।

সেখানে নেতাজীর জীবন ও দেশপ্রেম নিয়ে স্কুল পড়ুয়াদের জন্য থাকবে ক্যুইজ। পরিবেশিত হবে একাধিক নেতাজীর প্রিয় গান। একইসাথে মানুষের মধ্যে জাতীয়তা বাদ জাগ্রত করতে নেতাজী স্মারক বক্তৃতা পরিবেশন করবেন বিশিষ্ট অধ্যাপক। ‘ জাতীয়তাবাদের স্বরুপ: অতীতে ও বর্তমানে।’ এছাড়া আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষ্যে একটি স্মরিনিকার আনুষ্ঠানিক প্রকাশও করবেন। যার নাম ‘ আ মরি বাংলা ভাষা’।

সমগ্র সময় জুড়ে প্রদর্শিত হবে নেতাজীর বিরল শতাধিক ছবি এবং ১০০ এর বেশি বিরল ডাকটিকিটের। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক আলোচনাও বিষয় উত্থাপনের মধ্যে দিয়ে পালিত হবে নেতাজী জন্মজয়ন্তী। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁদের অনুষ্ঠানসূচী। বাংলা এবং দেশের পরিস্থিতিতে এ. পি.সি.পার্ক অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ পথ দেখাবে অনেককে। করবে জাতীয়তা বাদের জাগরণ,বলে মনে করছেন অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত