শালবনি কিংবা গড়বেতা নয়, সৌরভের ইস্পাত কারখানা হবে অন্য জায়গায়, কোথায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, তিনি রাজ্যে একটি ইস্পাত কারখানা করবেন। কিন্তু কোথায় হবে সেই কারখানা? প্রথমে বলা হয় শালবনি। পরে তা বাতিল করে গড়বেতার নাম উঠে আসে। এখন জানা যাচ্ছে, শালবনি কিংবা গড়বেতা নয়, সৌরভের ইস্পাত কারখানা হতে চলেছে চন্দ্রকোনা রোডের ঢুকিতে অর্থাৎ যেখানে একসময় ফিল্মসিটির উদ্বোধন করেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।

আরও জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানা তৈরি হতে সময় লাগবে দেড় থেকে দু বছর। লগ্নি হতে পারে প্রায় ৩ হাজার কোটি টাকা। ডুকির এই ফিল্মসিটিতে সবমিলিয়ে জমিয়ে রয়েছে প্রায় ৪৫০ একর। যার মধ্যে কয়েক মাস আগে প্রায় ৩৫০ একর জমি শিল্পোন্নয়ন নিগমকে এক টাকা মূল্যে লিজে দিয়েছে রাজ্য। সেই জমিটাই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

- Advertisement -

শালবনি কিংবা গড়বেতা নয়, সৌরভের ইস্পাত কারখানা হবে অন্য জায়গায়, কোথায়?

ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানিয়েছেন, ‘‘ডুকিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা হবে বলে শুনলাম। শালবনিতে হওয়ার কথা ছিল। সেটা হয়নি। ডুকিতে কারখানা তৈরি হলে ভালই হবে। পাশেই চন্দ্রকোনা রোড রয়েছে। বিপুল কর্মসংস্থান হবে।’’ শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোও সেরকমই জানিয়েছেন।

শালবনি কিংবা গড়বেতা নয়, সৌরভের ইস্পাত কারখানা হবে অন্য জায়গায়, কোথায়?

শালবনি কিংবা গড়বেতা নয়, সৌরভের ইস্পাত কারখানা হবে অন্য জায়গায়, কোথায়?

প্রসঙ্গত, বাম আমলে ডুকিতে ফিল্মসিটি তৈরি হবার কথা ছিল। ২০০৮ সাল থেকে শুরু হয় জমি অধিগ্রহণ। নয়াবসত ও সাতবাঁকুড়া পঞ্চায়েতের ছ’টি মৌজায় প্রায় সাড়ে ৪৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। ২০১২ সালে উদ্বোধনও হয় প্রয়াগ ফিল্মসিটির। কিন্তু পরবর্তীতে আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হন প্রয়াগের দুই কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীক বাগচী। ফলে আর ফিল্মসিটি তৈরি হয়নি।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর