Arijit Singh: অরিজিৎ এর শোতে ঘটলো আরও একটি ঘটনা, গায়কের সামনেই উদ্দাম চুম্বন যুগলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ঔরঙ্গাবাদে শো করতে গিয়ে আহত হয়েছিলেন অরিজিৎ সিং। এক ভক্তের অতিরিক্ত ভালবাসায় তার হাতে চোট লেগেছিল। ভক্ত অতিরিক্ত উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছিল। তবে এখন গায়ক অনেকটা সুস্থ রয়েছেন। সেই কনসার্ট চলাকালীন ঘটেছিল আরও একটি ঘটনা।

আরও পড়ুনঃ আমিরের জন্য ঘণ্টার পর ঘণ্টা কেঁদে ভাসাতেন দিব্যা, কী করেছিলেন অভিনেতা?

কনসার্ট চলাকালীনই হটাত করে গায়ক অরিজিৎ সিং এর সামনে প্রেম নিবেদন, চুম্বন সমস্ত কিছু হয়ে গেল। সেই সময় কি করলেন গায়ক? আসলে অরিজিৎ এর কনসার্ট চলার সময় এক তরুণী রীতিমত হাতে মাইক নিয়ে সবাইকে থামিয়ে তার সঙ্গীর উদ্যেশ্যে প্রেম নিবেদন ছুড়লেন।

অরিজিৎ এর শোতে ঘটলো আরও একটি ঘটনা, যা জানলে অবাক হবেন 

গোটা ভিডিও টাই একজন ক্যামেরাবন্দী করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে ওই তরুণীর কাণ্ড দেখে অরিজিৎ স্টেজ থেকে চলে যাচ্ছিলেন। তার বক্তব্য তিনি কাবাব মে হাড্ডি কেন হবে? তখনই সবাই মিলে তাঁকে আটকে দেয়। তার পর ওই তরুণী হাতে মাইক ধরে ঘটালেন সেই আশ্চর্যজনক ঘটনা।

অরিজিৎ এর শোতে ঘটলো আরও একটি ঘটনা, যা জানলে অবাক হবেন 

অরিজিৎ এর শোতে ঘটলো আরও একটি ঘটনা, যা জানলে অবাক হবেন 
অরিজিৎ এর শোতে ঘটলো আরও একটি ঘটনা, যা জানলে অবাক হবেন 

তরুণী মাইকে ওই তরুনের উদ্দেশ্যে বলেন যে সাধারনত ছেলেরা মেয়েদের কে প্রপোজ করে থাকে কিন্তু ওই তরুণী অন্য কিছু করতে চায়। তাই তিনি নিজেই এই ভরা শোতে সবার সামনে স্বয়ং অরিজিৎ কে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেয়। এর পর সঙ্গে সঙ্গে ওই তরুন হ্যাঁ বলে দেয়। এর পরেই সকলের সামনে তাঁদের ঠোঁটে ঠোট মিলে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত