নজরবন্দি ব্যুরোঃ বলিপাড়ায় তর্ক বিতর্ক ঝগড়া লেগেই থাকে। কারণ একসঙ্গে কাজ করলে এতটা সময় কাটালে যে মতের বিরোধ হবে তা স্বাভাবিক। বলিউডও তার ব্যাতিক্রম নয়। তবে শুধু মাত্র বর্তমান সময় নয়। সেই ৯০ এর দশক ধরেই তা চলে আসছে। নায়কের সাথে অন্য নায়কের বা নায়িকার সাথে নায়িকার কিংবা নায়কের সাথে নায়িকার যুদ্ধ, ঝগড়া, মারপিট লেগেই রয়েছে।
আরও পড়ুনঃ দ্রাবিড়ের ইগোর কাছে হার মানলেন পাপালি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে ঈশান


নব্বই দশকেও এক নায়ক এর সঙ্গে নায়িকার কলহ বেধে ছিল। তাঁরা হলেন দিব্যা ভারতি এবং আমির খান। সেই ঘটনার পর নাকি আমিরের কথাতে দিব্যা কেঁদে ভাসিয়েছিলেন। সেই সময় দিব্যা গোটা বলিউড কাপাচ্ছিল। মাত্র ১৬ বছর বয়েসেই তাবর তাবর নায়িকাদের টেক্কা দিচ্ছিল রীতিমত।

সেই সময় নায়ক আমির খান চকোলেট বয় হয়ে বলিউড কাপাচ্ছিল। তবে সেই সময় দিব্যার নতুন আগমন হলেও আমিরের বেশ কিছু বছর হয়ে গেছিলো। সালটা ১৯৯২ সালে। সেই সময় লন্ডনে একটি অনুষ্ঠানে গেছিলেন দুই তারকা। সেই শো করতে গিয়েই ঘটে যত বিপত্তি।


আমিরের জন্য ঘণ্টার পর ঘণ্টা কেঁদে ভাসাতেন দিব্যা, কী ঘটেছিল?

কানাঘুষো শোনা যায় যে দিব্যার সঙ্গে এক মঞ্চে নাচ করতে আপত্তি জানিয়েছিলেন আমির। কারণ দিব্যা নাকি পারফরম্যান্সের মহড়ার নাচের স্টেপ ভুল করছিলেন। সেই কারনেই নাকি রাগের বসে নাচ করতে আপত্তি জানান তিনি। এই ঘটনায় খুব আঘাত পান দিব্যা। এবং ঘণ্টার পর ঘণ্টা নাকি বাথরুমে বসে কাদেন তিনি। কিন্তু কানাঘুষো শোনা যায় প্রথম দিকে নাকি আমিরকে পাত্তা দিতেন না দিব্যা। তাই তিনি প্রতিশোধ নিতে এই কাণ্ড ঘটান।







