নজরবন্দি ব্যুরোঃ টাকা জমানোর ইচ্ছে সকলেরই থাকে। কিন্তু টাকা জমানো যে ওতটাও সহজ কাজ নয় সেকথাটাও সকলেরই জানা। টাকা জমাটে গেলেই কোন না কোন কারনে তা খরচা হয়ে যায়। আবার সামনে পুজো। এই সময়তো ভুরি ভুরি টাকা খরচা হবে। কিন্তু এমন বেশ কয়েকটি ট্রিক্স এবং টিপস রয়েছে যা জানলে আপনি পুজোতে খেয়ে, ঘুরে, সমস্ত কিছু করেও অনেক পরিমানে টাকা সঞ্ছয় করতে পারবেন।
রোজগার জীবনে আপনার যা খরচ হয়। তা থেকে খুব সামান্য পরিমানে হলেও টাকা সরিয়ে রাখুন বাঁ জমান। প্রথমে আপনার মনে হতেই পারে এই কটা টাকায় আর কি হবে? কিন্তু বাংলাতেই একটি প্রবাদ রয়েছে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। তাই আপনি অল্প অল্প করে জমালেই সেই টাকার পরিমান গিয়ে দাঁড়াবে বছরের শেষে প্রায় অনেকটাই। এরপর পাঁচ বছর বা দশ বছর পর তা কত হতে পারে ভেবেই দেখুন।

ক্রেডিট কার্ড সবসময় এড়িয়ে চলুন। খুব প্রয়োজনীয় জিনিস না হলেও একদমই কিনবেন না। কারন এটি আপনাকে সবসময় দেনায় ডুবিয়ে রাখে। এমনকি আপনি ক্যাশ টাকাতে কিনলে আপনাকে অতিরিক্ত সুদ দিতে হবে না। যেক্ষেত্রে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সুদ দিতে হত।
টাকা জমানোর কয়েকটি কৌশল, জেনে নিন সেগুলি কি

এবং ক্যাশ টাকা দিয়ে কিনলেও এমন নয় আপনি যত ইচ্ছে কিনে নেবেন। কোন জিনিস কেনার আগে অন্তত ১০০ বার ভাবুন আপনার ওই জিনিসটির আদৌ প্রয়োজন আছে কিনা। শখ থাকতে পারে কিন্তু বছরে একটি বা দুটি শখের জিনিস কিনুন। প্রত্যেক মাসে শখপূরণ করতে হবে এমনটা তো নয়।



