মানবিকতার চরম শিখরে পৌঁছনো একটি দেশ, ঠিক গল্পের মতো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আশ্চর্য্য এবং অসাধারণ একটি দেশ  ইউরোপের একটি দেশ , যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন : -কটি রেস্তোরা । ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন , ৫ টা কফি আর একটা সাসপেনশন । তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন ।

কিছুক্ষণ পরে , এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন , দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন । উনি চারটে লাঞ্চ এর বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন ।

Shamim Ahamed Ads

তার কিছুক্ষণ পর আরো একজন এলেন । অর্ডার করলেন , দশটা কফি , ছটা সাসপেনশন । উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন ।

এমন ভাবেই একের পর এক চলতে লাগলো । বেশ কিছুক্ষণ পরে , একটি বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন , কোনো সাসপেনশন কফি আছে ?

কাউন্টার থেকে জানানো হোলো , অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হোলো । তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন , আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে , তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হোলো ।

এই ব্যাপারটা সারাদিন চলছে , চলছে তো চলছেই । কিছু মানুষ নিজেদের পকেট থেকে , নিজেদের অর্জিত রোজগার থেকে , কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন । আর কিছু গরীব , দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন । দিনভর চলছে এই কান্ড । কেউ জানেনা কারুর পরিচয় । না দাতা জানে গ্রহীতার পরিচয় , না গ্রহীতা জানে দাতার পরিচয় । প্রয়োজন নেই পরিচয় জানার , প্রয়োজন নেই নিজের নাম জাহির করার , কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে ।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম নরওয়ে । এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে , ইউরোপের অন্যান্য দেশেও ।

( প্রতিবেদন টি সংগৃহীত )

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত