নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কার্যত দূর্বার গতি নিয়েছে করোনা ভাইরাস! অনেকে সুস্থ হয়ে উঠলেও কার্যত করোনার গ্রাসে রাজ্য। গত ২৪ ঘন্টায় ফের ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছে রাজ্য তথা দেশে, ফলে করোনা ভাইরাস এখন প্রত্যেক মূহুর্তে বাড়াচ্ছে তার তীব্রতা।লাগামহীন করোনা। আজ ফের ব্যাপকহারে সংক্রমণ বাড়ায় রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরোল ২০ হাজার মৃত্যু ৭১৭ জনের!
সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে দেশে প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন।নতুন ৬৬৯ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৮ জন। পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১৮ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৭।
এদিকে একই ভাবে রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ। কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। যা কলকাতায় করোনা সংক্রমণের ইতিহাসে সর্বোচ্চ। এদিনের ১৮২ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ৬ হাজার ৬২২ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ৮ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪০২ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ১৪২ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৭৮ জন
পাশাপাশি সংক্রমণের নিরিখে কদিন আগেই হাওড়া কে ছাপিয়ে গিয়েছে জেলা উত্তর ২৪ পরগণা, এদিন জেলাজুড়ে মোট সংক্রামিত হয়েছেন ১৩৪ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৩ জন এবং এদিন ৩টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ১১১ জনের। জেলাজুরে এখন চিকিৎসাধীন ১ হাজার ৩৫৮ জন
অন্যদিকে হাওড়া জেলাতে সংক্রমণের গতি ফের বেড়েছে এদিন। গত ২৪ ঘন্টায় হাওড়া তে মোট সংক্রামিত হয়েছেন ১০২ জন, যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯২৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৪ জন এবং এদিন ৩টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের।
হুগলী এবং দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। হুগলীতে এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন! যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ এই জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২, যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫৪। এই জেলায় মৃত্যু হয়েছে ৩০ জনের।
দেখুন সার্বিক পরিসংখ্যান




