হোম গ্রাউন্ডে প্রচার মমতার, মন শান্ত করতে বুধ বিকেলে গেলেন ভবানীপুর গুরুদ্বারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হোম গ্রাউন্ডে জোরকদমে প্রচার চালাচ্ছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দলের সাজানো রণকৌশল অনুযায়ী শুরু হয়েছে ছোট ছোট পথ সভা, ঘরোয়া বৈঠক। এর আগেও নিজের পাড়ায় জনসংযোগ করেছেন মমতা।

আরও পড়ুনঃ বসিরহাটের পর নারায়ণগড়, কয়েক মূহুর্তের টর্নেডোতে ভাঙল শতাধিক বাড়ি

গোটা ভবানীপুর ছেয়ে আছে মমতার পোস্টার আর স্লোগানে। ২১ এর ভোটের মতোই উপনির্বাচনেও স্লোগানে বাজিমাত করতে চেয়েছে দল। ভবানীপুরের অলিগলি ঢেকেছে, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগান। নিজের পাড়ার মানুষের কাছে উন্নয়নকে সামনে রেখেই ভোট চাইছেন তিনি।

                  হোম গ্রাউন্ডে প্রচার করছেন পাড়ার মেয়ে। 

Mamata 2 3

আজ জনসংযোগ প্রচারে বেরিয়ে ভবানীপুর গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী। কোভিড প্রোটোকল এবং ধর্মীয় নিয়ম মেনেই সেখানে প্রবেশ করেন, কথা বলেন উপস্থিত সকলের সঙ্গে। মমতার সঙ্গী ছিলেন মালা রায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ ভবানীপুর উপনির্বাচনের দায়িত্বে থাকা বাকি নেতারা।

mamata 12.3

বুধ বিকেলে গুরুদ্বারে যেতেই  শিখ ধর্মগুরুরা উত্তরীয় দিয়ে সম্মান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পাড়ার মেয়েকে। সেখানে উপস্থিত সকলের সমস্যা শোনেন, আশ্বাস দেন রাজ্যের শিখ ধর্মাবলম্বীদের পাশে থাকার। সেখান থেকেই তিনি জানান, গুরুদ্বারে গেলে শান্ত হয়ে যায় মন, সঙ্গে এও জানান, অভিষেক জায়া রুজিরা নিয়মিত তাঁর সন্তানদের নিয়ে যায় সেখানে।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন