ভাঙছে বঙ্গ বিজেপি, আজই TMC’তে যোগদানের সম্ভাবনা দুই MLA’এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙছে বঙ্গ বিজেপি, দিনে দিনে আরও স্পষ্ট হচ্ছে সেই ছবি। ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দলের মধ্যে আদি নব্য ভাগ স্পষ্ট হয়েছিল। আর ভোট মেটার পর থেকেই নব্যরা ফের কামব্যাক করছে পুরানো দলে। দল ভেঙ্গেও অনেকেই অন্য দলে যাচ্ছেন।

আরও পড়ুনঃ পদোন্নতি-বদলি নিয়ে টানাপোড়েনে আত্মঘাতী চিকিৎসক, আঙুল উঠছে সরকারি নীতির দিকেই

গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা যদিও এতে বিশেষ আমল দিতে নারাজ, তবে যেভাবে ৭৭ জন বিধায়ক থেকে এক দুই করে নামছে সংখ্যা তাতে বঙ্গ বিজেপির ধস রাজ্যে স্পষ্ট দেখছে রাজনৈতিক মহল গুলি। গত কাল ব্রাত্য বসুর হাত ধরে ফের তৃণমূলে ফিরে এসেছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।

তার পরেই আজ নাম উঠে আসছে আরও দু’জনের। সূত্রের খবর সব ঠিক থাকলে আজ ফের দুই বিজেপি বিধায়ক গেরুয়া শিবিরের ঘর ভেঙে আসতে পারেন তৃণমূলে। ঘাস ফুল শিবিরের খবর মঙ্গলের বার বেলাতেই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবং গঙ্গারাম পুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় আসবেন তৃণমূলে।

ভাঙছে বঙ্গ বিজেপি, আজই TMC'তে যোগদানের সম্ভাবনা দুই MLA'এর
ভাঙছে বঙ্গ বিজেপি, আজই TMC’তে যোগদানের সম্ভাবনা দুই MLA’এর

আর এতে ফের বিধায়ক সংখ্যা দু ঘর নেমে গিয়ে ৭৩ থেকে এসে থামবে ৭১এ। ২১ এর নির্বাচনের পর বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ছিল ৭৭। গেরুয়া শিবির নিজেদের হারের ব্যাখ্যায় বলেছিল কয়েক বছরে বাংলায় ৭৭ বিজেপি বিধায়ক জেতা মুখের কথা নয়, মানুষ তাদের বিরোধী দল হিসেবে কাজ করার জন্য চেয়েছে।

ভাঙছে বঙ্গ বিজেপি, আজই TMC'তে যোগদানের সম্ভাবনা দুই MLA'এর
ভাঙছে বঙ্গ বিজেপি, আজই TMC’তে যোগদানের সম্ভাবনা দুই MLA’এর

তবে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তারা এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে উঠে পড়ে লেগেছেন। ১৯ এর ভোটের আগেই গেরুয়া শিবিরে পা বাড়িয়েছিলেন তৃণমূলের বিশ্বজিৎ, ২১ এর ভোট বিজেপির ছাতার তলায় জিতলেও দলের সঙ্গে বাড়ছিল দূরত্ব, তৃণমূলের সঙ্গে যোগানযোগ রাখছিলেন সত্যেন রায়ও। আজ তাঁদের দু’জনেরই সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পতাকা তুলে নেওয়ার।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন