নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে, আগের দিনের থেকে সংক্রমণ বেশ কিছুটা কমলেও উদ্বেগ বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখায়। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন।
আরও পড়ুনঃ BJP’র ইস্তেহার বানাতেন বুদ্ধদেব গুহ! তথাগতর ট্যুইটে ঝড় বঙ্গে
তবে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তার থেকে বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে ২৪ ঘন্টায় কোভিড কে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ২৭৫ জন। দেশে এখনো পর্যন্ত করোনাকে পিছনে ফেলে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ৩ কোটি ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৮০ জন।

বেশ কিছুটা মৃত্যু হার কমে গিয়ে এক দিনে করোনা কবলে দেশে প্রাণ হারিয়েছেন ৩৫০ জন। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০। তবে সংক্রমণ কমলেও দেশে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে দেশে এই মুহূর্তে মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০। উদ্বেগের শীর্ষে এখনো বিজয়নের রাজ্য কেরল।
গত ২৪ ঘণ্টায় শুধু সে রাজ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন। মৃত্যু হয়েছে ১৩২ জনের। কেরলের এই পরিস্থিতির কারণ হিসেবে মনে করা হচ্ছে নয়া স্ট্রেন – C.1.2 কে। যা আগের গুলির তুলনায় বেশি সংক্রমণ ছড়ায়।



