কাঠগড়ায় পরিচালক অনুরাগ কাশ্যপ, ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী পায়েল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাঠগড়ায় পরিচালক অনুরাগ কাশ্যপ, এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন অভিনেত্রী পায়েল ঘোষ। তিন বছর আগে বলিউডে ডেবিউ করেন পায়েল। মুভি পাটেল কি পাঞ্জাবী শাদি তে অভিনয় করতে দেখা যায় তাকে। তার আগে দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন পায়েল। এবার এক বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ টলিউডে খুশির হাওয়া! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইমন!

অভিযোগ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে এবং নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমেই এই অভিযোগ তুলে ধরেন পায়েল। তিনি বলে, অনুরাগ কাশ্যপকে নারী ক্ষমতায়নের বিষয়ে অনেক কিছু বলতে শুনেছি। কিন্তু তার মতো হিপোক্রিট আমি আগে দেখিনি।

অভিনেত্রী বলেন, অনুরাগ তার সাথে দেখা করেন এবং তার সাথে জোরজবরদস্তি করেছেন। পায়েল তার টুইটারে, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, তার সুরক্ষা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। পায়েল জানিয়েছেন, অনুরাগ কাশ্যপ আমায় ধর্ষণ করার চেষ্টা করে।

কাঠগড়ায় পরিচালক অনুরাগ কাশ্যপ, আমি না বলায় সে আমাকে বলে এটা খুব সাধারণ বিষয়। সমস্ত অভিনেত্রীরাই তার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখেন। একটা ফোনে সেই অভিনেত্রীরা তার কাছে ছুটে আসে। আর আমি তার সাথে শারীরিক সম্পর্ক করলে গ্ল্যামার জগতে, সিনেমা জগতে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন