আজ মৃত্যু মাত্র ৫ জনের, স্বস্তি দিয়ে বাংলায় অনেকটা কমল করোনা সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত নতুন গাইডলাইন বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু। কিন্তু তার মধ্যেই এল সুখবর। গত কয়েক মাসের মধ্যে আজই রেকর্ড হারে কমল মৃত্যু সংখ্যা। আজ মৃত্যু মাত্র ৫ জনের, সংক্রামিত ৭১১।

আরও পড়ুনঃ দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের, আজই কেরলে কেন্দ্রীয় টিম

শুধু উত্তর ২৪ পরগণা ছাড়া রাজ্যের সবকটি জেলাতেই এদিনও ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছে। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১০১ জন। মৃত্যু হয়নি কারও। এরপর রয়েছে কলকাতা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৭৪ জন,মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে দার্জিলিং। পাহাড়ি জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬৭ জন। মৃত্যু মুক্ত এই জেলাও। ঠিক এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। দক্ষিণ ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৯ জন, মৃত্যু হয়নি কারও।

বাংলায় আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। যা গতকালের থেকে এক ধাক্কায় কমেছে ৫৫। আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮৩৫ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৯৭ হাজার ৯৫১ জন।

বাংলার ১৯ জেলা মৃত্যু মুক্ত, আজ মৃত্যু মাত্র ৫ জনের

আজ মৃত্যু মাত্র ৫ জনের, স্বস্তি দিয়ে বাংলায় অনেকটা কমল করোনা সংক্রমণ।
আজ মৃত্যু মাত্র ৫ জনের, স্বস্তি দিয়ে বাংলায় অনেকটা কমল করোনা সংক্রমণ।

গত কয়েক মাসের মধ্যে কিছুটা সুখবর। আজ মৃত্যু মাত্র ৫ জনের।  যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৮। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৩ হাজার ২০৩। ৩০ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৮৮ হাজার ২৬৫ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.০৮ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন