দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের, আজই কেরলে কেন্দ্রীয় টিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের, করনার দ্বিতীয় ঢেউয়ের  বর্তমান সমীক্ষা বলছে সেকথাই। করোনার প্রথম ঢেউয়ে যে রাজ্য সংক্রমণ রোধের পথে দেখিয়ে দেশের মধ্যে মডেল রাজ্যে পরিণত হয়েছিল, দক্ষিণের সেই রাজ্যের সংক্রমণের গ্রাফই এখন কপালে ভাঁজ ফেলছে বিষেশজ্ঞদের।

আরও পড়ুনঃ আন্ডারপাসে ডুবে বাস, জলের তলায় রেললাইন…হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন

গতকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে দেশের দৈনিক সংক্রমণ ছিল ৪৩ হাজারের কিছু বেশি, সেখানে  একাদিনের সংক্রমণের  প্রায় ৫১ শতাংশ সংক্রমণ ছিল কেরলের। প্রায় ২২ হাজারের বেশি সংক্রমণ হচ্ছে টানা তিনদিন ধরে। সমীক্ষা বলছে এই মুহুর্তে দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের।

একই সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর সার্ভে অনুযায়ী উঠে এসেছে দেশের মধ্যে এই মুহুর্তে সব থেকে কম অ্যান্টিবডি কেরলেই। ১৪ জুন থেকে ৬ জুলাই ভারতের মোট ১১ টি রাজ্যে সেরো সার্ভে করেছে আইসিএমআর। তাতে উঠে এসেছে কেরলের অ্যান্টিবডির পরিমাণ মাত্র ৪৪.৪ শতাংশ। পরিস্থিতি খারাপের দিকে দেখেই গতকালই রাজ্য সরকারের তরফ থেকে শনি-রবি দু’দিনের কড়া লকডাউন জারি করা হয়েছে।

দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের, আজই কেরলে কেন্দ্রীয় টিম
দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের, আজই কেরলে কেন্দ্রীয় টিম

পরিস্থিতি পরিদর্শনে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কনট্রোলের ডিরেক্টর ডক্টর এসকে সিংয়ের নেতৃত্বে কেন্দ্র থেকে ৬ সদস্যের টিম আজই পৌঁছচ্ছে কেরলে। আগেই  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ‘‘কেরলে সংক্রমণ অনেক বেড়েছে। কেন্দ্রীয় দল সেখানে যাচ্ছে। তারা পুরো পরিস্থিতি খতিয়ে রিপোর্ট জমা দেবে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।’’

টানা তিনদিন কেরলে দৈনিক সংক্রমণ ২২ হাজারের ওপরে, দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের।

কেরলের এই পরিস্থিতির কারণে অনেকেই দুষছেন সেই রাজ্যের সরকারকে। তাদের মতে গত বারে দেশের মাঝে মডেল রাজ্যে পরিণত হওয়ার পরে এবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই অতিরিক্ত বিশ্বাসী হয়ে আনলকের পথে হেঁটেছিল রাজ্য। একই সঙ্গে উঠে আসছে ঈদ উপলক্ষ্যে ছাড় ঘোষোনার ইস্যু।

দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের, আজই কেরলে কেন্দ্রীয় টিম
দেশের অ্যাকটিভ রোগীর ৩৭ শতাংশই বিজয়নের রাজ্যের, আজই কেরলে কেন্দ্রীয় টিম

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের ট্যুইটেও অনেকেই কেরলকে কটাক্ষ করে বলেই মনে করছেন, কেন্দ্রীয় মন্ত্রী ট্যুইট করেন, ‘মোদী সরকার যেখানে কোভিডের দ্বিতীয় ঢেউ রোখার এত চেষ্টা করেছে, সেখানে কিছু দায়িত্বজ্ঞানহীন রাজনীতিকের জন্য গোটা দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের ঝুঁকি বাড়ছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত