আন্ডারপাসে ডুবে বাস, জলের তলায় রেললাইন…হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আন্ডারপাসে ডুবে বাস, জলের তলায় রেললাইন…জলে থই থই করছে গোটা তিলোত্তমা। বেলগাছিয়া থেকে আমহার্স্ট্রিট রাস্তায় বেরলে পের করতে হচ্ছে হাঁটুজল। গত দু’দিনের টানা বৃষ্টিতে নাজেহাল গোটা কলকাতা। শুধু কলকাতা নয় অঝোর বর্ষায় ডুবে রাজ্যের একাধিক জেলা।

আরও পড়ুনঃ আজ ১২টায় প্রথম বৈঠক PAC’র, চেয়ারম্যান মুকুল কলকাতায় ফিরবেন দুপুরের পর

বুধ-বৃহস্পতির টানা বৃষ্টিতে জলযন্ত্রণায় ভুগছে মহানগরী। শুক্রর সকাল থেকে বৃষ্টি ধরলেও মুখ ভার গোটা আকাশের। গত দু’দিনের বৃষ্টির রেশ এখনো বহাল রাস্তাঘাটে। শহরের একাধিক রাস্তা জলের তলায়। উত্তরের ঠনঠনিয়া থেকে খিদিরপুর, মানিকতলা থেকে আলিপুর একই ছবি শহরের প্রায় সব জায়গায়।

            আন্ডারপাসে ডুবে বাস, উদ্ধারে লাগলো ক্রেন।

আন্ডারপাসে ডুবে বাস, জলের তলায় রেললাইন...হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন
আন্ডারপাসে ডুবে বাস, জলের তলায় রেললাইন…হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন

পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছিল শহরের নীচু জায়গায় জল জমেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭৫ টি পাম্পিং স্টেশন থেকে চালানো হচ্ছে ৪৫০ টি পাম্প। তবে শুক্র সকালেও জল নামেনি সব জায়গায়, পাতিপুকুরের কাছে যাত্রী নিয়ে পেরোতে গিয়ে আন্ডারপাসে ডুবে বাস, কোন রকমে উদ্ধার করা হয়েছে যাত্রীদের, সূত্রের খবর ক্রেন দিয়ে তুলে আনা হয়েছে বাসটিকে।

একই বেহাল হাল রেললাইন গুলিতেও। প্রবল বর্ষনে জলের তলার রেললাইন, ডুবে আছে বহু কারশেড। এই মুহুর্তে কোভিড বিধিনিষেধের কারণে লোকাল ট্রেন না চললেও চলছে কিছু স্টাফ স্পেশ্যাল ট্রেন। তবে গত দুদিনের টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে সেই চলাচলও।

শুক্রবার হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, পরিস্থিতির কারণে বদল ঘটানো হয়েছে কিছু ট্রেনের সময়েরও। পূর্বা,লালকুয়া। হুল এবং হাওড়া-ভাগলপুর এক্সপ্রেসে বাতিল করা হয়েছে। সময়সূচী বদলেছে দুন এক্সপ্রেস, হাওড়া-দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস এবং হিমগিরি এক্সপ্রেসের। বাতিল হয়েছে হাওড়া ডিভিশনের একগুচ্ছ স্টাফ স্পেশ্যাল ট্রেন।

টানা ভারী বৃষ্টির কারণ হিসেবে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেই নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ির জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তাল থাকবে এখন সমুদ্র। মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বীরভূম ,পূর্ব বর্ধমান জেলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন