আজ ১২টায় প্রথম বৈঠক PAC’র, চেয়ারম্যান মুকুল কলকাতায় ফিরবেন দুপুরের পর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ ১২টায় প্রথম বৈঠক PAC’র, এই কমিটির চেয়ারম্যান নিয়োগ নিয়েই এই মুহুর্তে সবথেকে বেশি জলঘোলা হচ্ছে বাংলার রাজনীতিতে। বিজেপি ঘুরে তৃণমূলে ফেরা মুকুলকে বিজেপির বিধায়ক হওয়ার সুবাদেই পিএসি এর চেয়ারম্যান পদে বসিয়েছেন মমতা।

আরও পড়ুনঃ দেবাঞ্জনের দেওয়া ভ্যাকসিন কোভিশিল্ড নয়, লালবাজারে সেরামের রিপোর্ট

তার পর থেকেই নানা পন্থায় বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির। কখনো সোজা রাজভবনে, কিম্বা বিধানসভার পদ থেকে পদত্যাগ। লাগাতার বিরোধীতায় সরব শুভেন্দু সহ বাকি বিজেপি বিধায়করা। ইতিমধ্যে মুকুলের দলত্যাগ নিয়ে শুনানি চলছে স্পিকারের ঘরে, মামলা দায়ের হয়েছে আদালতেও।

জল্পনা আর বিতর্ক চেয়ারম্যান নিয়ে, সব পেরিয়ে আজ ১২টায় প্রথম বৈঠক PAC’র। 

আজ ১২টায় প্রথম বৈঠক PAC'র, চেয়ারম্যান মুকুল কলকাতায় ফিরবেন দুপুরের পর
আজ ১২টায় প্রথম বৈঠক PAC’র, চেয়ারম্যান মুকুল কলকাতায় ফিরবেন দুপুরের পর

সেসবের মধ্যেই আজ ১২টায় প্রথম বৈঠক PAC’র। কিন্তু জল্পনা দানা বাঁধছে অন্য জায়গায়। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে সঙ্গী ছিলেন মুকুল। খবর মোতাবেক কাল পর্যন্ত দেশের রাজধানীতেই ছিলেন রায়সাহেব। আজ ফিরবেন কলকাতায়। তবে সূত্রের খবর ফিরতে ফিরতে বেলা গড়িয়ে পেরোবে ১২টা।

একাধিক মহলে প্রশ্ন উঠেছে যে কমিটি নিয়ে রাজ্য রাজনীতি জুড়ে এতো হট্টোগোল, সেই কমিটির প্রথম বৈঠকেই কেনো গরহাজির চেয়ারম্যান খোদ। সঙ্গে প্রশ্ন উঠে এসেছে প্রথম বৈঠক কি সম্ভব চেয়ারম্যান ছাড়া। যদিও রাজনৈতিক মহল বলছে উপায় আছে।

আজ ১২টায় প্রথম বৈঠক PAC'র, চেয়ারম্যান মুকুল কলকাতায় ফিরবেন দুপুরের পর
আজ ১২টায় প্রথম বৈঠক PAC’র, চেয়ারম্যান মুকুল কলকাতায় ফিরবেন দুপুরের পর

চেয়ারম্যান অনুপস্থিত থাকলে কমিটির বর্ষীয়ান বিধায়ককে অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে তাঁর নেতৃত্বে হবে বৈঠক। অন্যদিকে বিজেপির বিধায়করা সাফ জানিয়েছেন যেহেতু এই কমিটির চেয়রাম্যান নিয়োগ এবং চেয়ারম্যানকে মানেন না, সেক্ষেত্রে বৈঠক হলে তাতে কোনভাবেই উপস্থিত থাকবেন না তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত