নজরবন্দি ব্যুরোঃ দেবাঞ্জনের দেওয়া ভ্যাকসিন কোভিশিল্ড নয়, লালবাজারে জমা পড়া সেরামের রিপোর্ট বলছে সেকথাই। দিন কয়েক আগে বাংলায় সব থেকে বেশি সরগোল ফেলেছিল এই দেবাঞ্জন কান্ড। তৃণমূলের সাংসদ মিমি টিকা নিতে গিয়ে অসঙ্গতি লক্ষ্য করায় চালান হয় তল্লাশি।
আরও পড়ুনঃ কবে কাটবে এই দুর্যোগের দিন? জানালো হাওয়া অফিস


তাতেই উঠে আসে দেবাঞ্জনের কীর্তিকলাস্প। ভুয়ো আইএএস থেকে জাল ভ্যাকসিন ক্যাম্প। তদন্ত এগোনর সঙ্গে সঙ্গে উঠে আসা তথ্য দেখে চোখ কপালে উঠেছে রাজ্যের সকলেয়। হয়রান দুঁদে অফিসাররাও। তার পর থেকেই রাজ্যের বহু প্রান্ত থেকে প্রকাশ্যে এসেছে একাধিক ভুয়ো অফিসার।

দেবাঞ্জন কান্ডের পর সকলের চিন্তা ছিল জাল ভ্যাকসিন ক্যাম্পে ভুয়ো অফিসার যেগুলি টিকা হিসেবে দিয়েছেন হাজার হাজার মানুষকে, সেই টিকাগুল আসলে কী? সত্যি টিকা নাকি ভুয়ো সেগুলিও। ঘটনা সামনে আসার পর থেকেই রীতিমত আতঙ্কে ছিলেন ওই টিকাকেন্দ্রগুলি থেকে টিকা নেওয়া সকলেই।

তদন্তে বিভিন্ন সময়ে উঠে এসছিল নানা তথ্য। এবার খোদ সেরামের তরফে জানানো হয়েছে, দেবাঞ্জনের দেওয়া ভ্যাকসিন কোভিশিল্ড নয়। পুনের সেরাম ইন্সটিটিউটের পাঠানো রিপোর্টে সাফ জানানো হয়েছে যে নমুনা পাঠানো হয়েছিল তাঁদের কাছে, তাতে কোভিশিল্ডের লেবেল লাগানো থাকলেও তা আদপে কোভিশিল্ড নয়। রিপোর্ট সামনে আসতেই ফের আতঙ্ক ছড়িয়েছে দেবাঞ্জনের আওতায় হওয়া ক্যাম্প গুলি থেকে টিকা নেওয়া সকলের মধ্যে।










