কবে কাটবে এই দুর্যোগের দিন? জানালো হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কবে কাটবে এই দুর্যোগের দিন? গত দু’দিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। কলকাতা, হাওড়া, হুগলি, বিভিন্ন এলাকায় জল থৈ থৈ করছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেই নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ দেশে ফের বাড়ল দৈনিক আক্রন্তের সংখ্যা

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ির জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তাল থাকবে এখন সমুদ্র। মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বীরভূম ,পূর্ব বর্ধমান জেলায়।

কবে কাটবে এই দুর্যোগের দিন?
কবে কাটবে এই দুর্যোগের দিন?

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। সেটি পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড হয়ে, দক্ষিণ বিহার ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে পৌঁছবে বলে জানা গেছে। এর জেরে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

কবে কাটবে এই দুর্যোগের দিন?
কবে কাটবে এই দুর্যোগের দিন?

কিন্তু কবে থেকে কমতে পারে এই বৃষ্টি? আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শনিবার পর্যন্ত এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রাও।এদিকে দুদিনের টানা বৃষ্টিতে বেহাল অবস্থা কলকাতা উত্তর থেকে দক্ষিণ।

কবে কাটবে এই দুর্যোগের দিন? জানালো হাওয়া অফিস
কবে কাটবে এই দুর্যোগের দিন? জানালো হাওয়া অফিস

কবে কাটবে এই দুর্যোগের দিন? জানালো হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল ২০৪ মিলিমিটার। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে। জল জমে রয়েছে ফরিদপুরের বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ঘরে জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত