নজরবন্দি ব্যুরোঃ আবারও বাড়ল গোটা দেশ জুড়ে করোনা সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের, আজ রাজ্যে করোনা আক্রান্ত ৭৬৬।
দুদিন ধরেই ৪৩ হাজারের গন্ডিতে থাকার পর আজ আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪।
গোটা দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ২২ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৭ হাজারের বেশি। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত ফের দু’হাজার ছাড়িয়েছে।
দেশে ফের বাড়ল দৈনিক আক্রন্তের সংখ্যা
গত দু’দিন ধরেই দৈনিক মৃত্যু ছিল ৬০০-র বেশি। শুক্রবার তা একটু হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারালেন ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন।



