নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের, আজ রাজ্যে করোনা আক্রান্ত ৭৬৬। গতকালের থেকে মৃত্যু সংখ্যা বেড়েছে এদিন। এদিকে রাজ্যে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তাই সে কথা মাথায় রেখেই আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত নতুন গাইডলাইন বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সাথে নাইট কার্ফু। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ সবকিছু।
আরও পড়ুনঃ ভোটে হেরে দেরিতে হলেও এবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাহুল সিনহা


উত্তর ২৪ পরগণা ছাড়া, রাজ্যের সবকটি জেলাতেই এদিনও ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছে। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। তারপরেই রয়েছে দার্জিলিং। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬৯ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এরপর রয়েছে কলকাতা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬৪ জন,মৃত্যু হয়েছে ৩ জনের। ঠিক এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। দক্ষিণ ২৪ পরগণায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৬ জন, মৃত্যু হয়েছে ১ জনের।
আজ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। যা নিয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার দুই ঢেউ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৬ হাজার ৫৩৯ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮২২ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৯৭ হাজার ১১৬ জন।
রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৩। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৫ হাজার ৯৩৬। ২৯ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৪৫ হাজার ৫৬ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.০৭ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান।


২৪ ঘন্টায় মৃত্যু ১৪ জনের, আজ রাজ্যে করোনা আক্রান্ত ৭৬৬।








