নজরবন্দি ব্যুরোঃ ভোট প্রচারে অনেক কথা বললেও ভোট শেষে ৭৭ থেমে গিয়েছে বিজেপি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল সরকার গড়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছেন এবং তারপরেই নন্দীগ্রামে পুনর্গণনার আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের।
আরও পড়ুনঃ বম্বের পর এবার খোদ কলকাতায় নীলছবির কারবার, গ্রেফতার পর্নোগ্রাফির নায়িকা


তারপর থেকেই তৃণমূল এবং বিজেপির একাধিক ভোট প্রার্থীরা ভোট গণনার ত্রুটি রয়েছে বলে পুনর্গণনার আর্জি জানিয়ে আবেদন করেছেন হাইকোর্ট এ। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা হাবরা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা।
আদালতের কাছে তাঁর আর্জি ভোট গণনায় কারচুপি হয়েছে তাই ফের গণনা করা হোক হাবরা কেন্দ্রে। উল্লেখ্য এর আগেও বিভিন্ন ভোটে দাঁড়িয়ে কোন বার জিততে পারেননি বিজেপির এই নেতা। এবার হাবরা কেন্দ্র থেকে দল তাঁকে প্রার্থী করেছিল। এই প্রবল গেরুয়া ঝড়ে রেকর্ড বদলাতে তিনি মরিয়া ছিলেন।

কিন্তু তার প্রতিদ্বন্দ্বি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে ৩৮৪১ ভোটে পরাজিত হন। আর এই পরাজয় তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই দেরীতে হলেও আদালতের কাছে তিনি আর্জি জানিয়েছেন ফের ওই বিধানসভা কেন্দ্রে গণনা করা হোক ভোট।


ভোটে হেরে দেরিতে হলেও এবার কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাহুল সিনহা
আগামী ৯ আগস্ট এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এতদিন পরে কেন তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছেন এ প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি রাহুল বাবুর কাছ থেকে।







