নজরবন্দি ব্যুরোঃ বম্বের পর এবার খোদ কলকাতায় পর্নোগ্রাফি চক্র। অভিযোগ পেয়েই গ্রেপ্তার করা হয়েছে ছবির নায়িকা সহ আরও একজনকে। এদিকে মুম্বাইয়ের পর্নোগ্রাফির জেরে যখন একপ্রকার হইচই পড়েছে গোটা দেশে, রোজ উঠে আসছে নতুন নতুন নাম, নতুন ঘটনা। তখনই নিউটাউনের দুই তরুণী অভিযোগ দায়ের করেছিলেন।
আরও পড়ুনঃ বিশ্ব একাদশ গড়লেন সচিন! কে কে আছেন দলে? দেখে নিন


অভিযোগ ছিল শুটিংএর নামে ডেকে হোটেলে নিয়ে গিয়ে শ্যুট করানো হত পর্নোগ্রাফিতে। প্রথমে শুটিং করানো হতো অর্ধনগ্ন বা নগ্ন অবস্থায়, পরে মোটা টাকার লোভ দেখিয়ে করানো হতো নীলছবির শ্যুট। অভিযোগ দায়ের হওয়ার পরেই নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করেছে নন্দিতা দত্ত নামের নীল ছবির নায়িকা এবং তাঁর সঙ্গী মৈনাক দত্তকে।
বম্বের পর এবার খোদ কলকাতায় পর্নোগ্রাফির ছায়া, গ্রেপ্তার নায়িকা।

তদন্তে জানা গিয়েছে বহু দিন ধরেই নীল ছবিতে কাজ করতেন নন্দিতা। সেই সঙ্গে নতুনদের এই পেশায় আনার কাজ করতেন। গ্রেপ্তারির পরে আজই তাঁদের তোলা হয়েছিল বারসাত আদালতে। ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃতদের।

খতিয়ে দেখা হচ্ছে কলকাতার এই চক্রের সঙ্গে বোম্বের কোন যোগ আছে কিনা। সে রাজ্যে রাজ কুন্দ্রার কান্ডের পর থেকেই একপ্রকার তোলপাড় গোটা দেশ। দিনে দিনে তদন্তে উঠেছে নাম। একে অপরের বিরুদ্ধে দায়ের করছে অভিযোগ। তার মধ্যেই খাস কলকাতায় সেই ছায়ায় কপালে ভাঁজ ওয়াকিবহাল মহলের। খতিয়ে দেখা হচ্ছে এই চক্রের জাল কতদূর ছড়িয়েছে মহানগরে।









