বিশ্ব একাদশ গড়লেন সচিন! কে কে আছেন দলে? দেখে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সচিন রমেশ তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটে তিনি ক্রিকেট ঈশ্বর। তিনি যেন জন্মেছিলেন শুধুমাত্র ক্রিকেট খেলার জন্যই। ক্রিকেটই ছিল তার ধ্যান জ্ঞান এবং প্রাণ। তার সময়ে একা হাতে ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন তিনি। বাঘা বাঘা বোলারদের মাঠের বাইরে পাঠিয়েছেন অবলীলায়।

আরও পড়ুনঃ অলিম্পিকে মেরির স্বপ্ন শেষ!

বিশ্ব একাদশ গড়লেন সচিন
বিশ্ব একাদশ গড়লেন সচিন

এবার সেই সচিন তেন্ডুলকর বেছে নিলেন তার পছন্দের বিশ্ব একাদশ। এই বিশ্ব একাদশে তিনি অবশ্য নিজেকে রাখেননি আবার একটু অবাক করা দল করেছেন তিনি কারণ তার বিশ্ব একাদশে স্থান হয়নি বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনির। লিটিল মাস্টার তার বিশ্ব একাদশে ওপেনার হিসেবে পছন্দ করেছেন বীরেন্দ্র শেয়বাগ এবং সুনীল গাভাস্কার কে।

পেনার হিসেবে পছন্দ করেছেন বীরেন্দ্র শেয়বাগ এবং সুনীল গাভাস্কার
পেনার হিসেবে পছন্দ করেছেন বীরেন্দ্র শেয়বাগ এবং সুনীল গাভাস্কার

শচীনের দলের তিন নম্বরে ব্যাট করবেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। চার নম্বরে আসবেন আরো একজন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। তার দলের অলরাউন্ডার হিসেবে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। শচীনের বিশ্ব একাদশে তিনি তার প্রিয় দাদিকে কিন্তু ভোলেননি।

অর্ডারে শচীনের দলে প্রধান স্তম্ভ সৌরভ গাঙ্গুলী
অর্ডারে শচীনের দলে প্রধান স্তম্ভ সৌরভ গাঙ্গুলী

মিডিল অর্ডারে শচীনের দলে প্রধান স্তম্ভ সৌরভ গাঙ্গুলী। উইকেটকিপার হিসেবে ধ্বনির সঙ্গে লড়াই ছিল অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।এই দুজনের মধ্যে শচীন গিলক্রিস্ট কে বেছে নিয়েছেন উইকেট কিপার হিসেবে। এর পরে বোলার হিসেবে আসছে অস্ট্রেলিয়ার কিংবদন্তির স্পিনার শেন ওয়ার্ন। এবং তার পরেই সচিনের তালিকাতে পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াসিম আক্রম।

সচিনের তালিকাতে পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াসিম আক্রম
সচিনের তালিকাতে পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াসিম আক্রম

তারপর ভারতীয় স্পিনার হরভজন সিং এবং অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। এবার এক নজরে দেখুন সেই তালিকা। সচিনের সেরা একাদশ – বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, ভিভিয়ান রিচার্ডস, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙ্গুলি, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রাম, হরভজন সিং, গ্লেন ম্যাকগ্রা।

বিশ্ব একাদশ গড়লেন সচিন! কে কে আছেন দলে? দেখে নিন

ভারতীয় স্পিনার হরভজন সিং
ভারতীয় স্পিনার হরভজন সিং

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত