এবার থালা হাতে-খালি গায়ে প্রতিবাদ গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার থালা হাতে-খালি গায়ে প্রতিবাদ গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থীদের। ২০১৭ সালে পরীক্ষা হয়েছিল তারপর ওয়েটিং লিস্টে নাম! এখন ২০২০ মাঝে কেটে গেছে ৩টে বছর। বাড়ছে বয়েস, অন্ন সংস্থান বলতে দিন মজুরের কাজ আর টিউশন পড়ানো! ২০১৭ সাল থেকে ২০২০ এই তিন বছর ধরে সহস্রাধিক যুবক যুবতী গ্রুপ ডি পদে কাজ পাওয়ার জন্যে যখন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন তখন অভিযোগ উঠছে শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি!

আরও পড়ুনঃ বিজেপি-কে নির্মূল করে তৃণমূলেই ফিরবেন চানক্য? কেন? আজ প্রথম পর্ব

তাঁদের বক্তব্য, “আমরা এমন কি অন্যায় করেছি, যে এত বড়ো শাস্তি আমাদের কে দেওয়া হচ্ছে! আন্দোলন করতে গিয়ে পুলিশের চোখ রাঙ্গানি, লাঠি খাওয়া, হাজতবাস কোনটাই বাকি নেই। এমন কি Group D অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে আমাদের কে দেখে তাদের হাসাহাসি আরো অবাক করেছে। তাহলে আমাদের শেষ পরিনতি কি?” অন্য এক চাকরিপ্রার্থী জানালেন মানষিক অবসাদে ভুগতে শুরু করেছি কমবেশি আমরা সকলেই। তাই কিছু নতুন উদ্যোগ নিয়েছি যদি সরকারের দয়ার দৃষ্টি পড়ে আমাদের দিকে! কি সেই উদ্যোগ?

জানা গিয়েছে গ্রুপ ডি ওয়েটিং পদপ্রার্থীরা গণ ইমেইল এর মাধ্যমে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছেন পাশাপাশি জেলায় জেলায় ডিএম অফিসে চলছে গন ডেপুটেশন দেওয়ার কাজ। মাননীয়া মুখ্যমন্ত্রীকে চাকরিপ্রার্থীদের আবেদন, “নন জয়েনিং সিটে নয়, আপডেটেড ভেকেন্সিতে সকল wbgdrb-2017 wait listed কর্মপ্রার্থীদের দ্রুত এম্প্যানেল তালিকায় নাম প্রকাশ করে বিভিন্ন দপ্তরে নিয়োগ করুন। বর্তমান পরিস্থিতিতে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নামতেও প্রস্তুত, সেক্ষেত্রে স্বাস্থ্য দফতরে নিয়োগ করে বেকারত্বের তীব্র মানসিক যন্ত্রনা থেকে মুক্তি দিন। আমরা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি।”

আরও পড়ুনঃ অবশেষে জল্পনার অবসান, করোনা আবহেই কাল থেকে শুরু হচ্ছে আইপিএল।

এবার থালা হাতে-খালি গায়ে প্রতিবাদ গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থীদের। উল্লেখ্য গতকাল গ্রুপ ডির নদীয়া জেলার ওয়েটিং চাকরিপ্রার্থীরা ডিএম অফিসে ডেপুটেশন জমা দেন। পাশাপাশি ডিএম অফিসের বাইরে তাঁরা থালা হাতে খালি গায়ে নিজেদের দূরবস্থা বর্ণনা করেন। এক চাকরিপ্রার্থী নজরবন্দির মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীকে কাতর আবেদন করেন। তিনি বলেন, “মহাশয়া আপনার কাছে বিনীত আবেদন, আপডেটেড ভেকেন্সিতে সকল ওয়েটিংদের দ্রুত health department এ নিয়োগ করে সকল WBGDRB গ্রুপ-ডি wait -listed কর্মপ্রার্থীদের চাকরি সুনিশ্চিত করুন। ভালো থাকবেন, প্রণাম নেবেন, আশাহত করবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন