অবশেষে জল্পনার অবসান, করোনা আবহেই কাল থেকে শুরু হচ্ছে মরু শহরে আইপিএল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে জল্পনার অবসান, ঘটিয়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইপিএল এর ১৩ তম সংস্করণ। করোনার  জন্য দীর্ঘদিন আইপিএল হওয়া নিয়ে জল্পনা চললেও এবার ২২ গজে গড়াতে চলেছে আইপিএলের প্রথম বল।

আরও পড়ুনঃ নয়া মোড় সুশান্ত মামলায়! হিমাচল থেকে মাদকসহ গ্রেপ্তার যুবকের সাথে যোগাযোগ রিয়ার!

আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। গতবার আইপিএল এর উদ্বোধন অনুষ্ঠান বাতিল করা হয়েছিলো পুলমওয়ার জঙ্গি হানায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য আর এবারও কিন্তু হচ্ছে না উদ্বোধন অনুষ্ঠান।

কারণ করোনা ভাইরাস। আগামী কাল ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিট থেকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচ। খেলবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস এবং রানার আপ চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএল চলবে ৫৬ দিন ধরে। আবুধাবি, দুবাই এবং শারজাতে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলি।

অবশেষে জল্পনার অবসান, দুবাইয়ে অনুষ্ঠিত হবে ২৪ টি ম্যাচ। এছাড়া আবুধাবিতে ২০ টি ম্যাচ এবং শারজাতে ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তাহলে আর কি, এই করোনা আবহে বাড়িতে বসে এবার এই কোটিপতি লিগের উত্তেজনা উপভোগ করুন আর নিজের পছন্দের টিমকে সাপোর্ট করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন