অলিম্পিকে করোনা জাল ছড়াচ্ছে, এবার আরও ২ অ্যাথলিটসহ মোট ১০ জন কোভিড আক্রান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অলিম্পিকে করোনা জাল ছড়াচ্ছে, গতকাল গেমস ভিলজে প্রথম করোনা আক্রান্ত হওয়ার কথা জানানোর পর আজ, রবিবার গেমস ভিলেজে থাকা আরও দুই ক্রীড়াবিদের করোনা রিপোর্ট পজেটিভ এল। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত ৩ অ্যাথলিটসহ মোট ১০ জন।

৩ অ্যাথলিটের মধ্যে ২ জন রয়েছেন গেমস ভিলেজেই। আর ৫ দিন পর শুরু টোকিও অলিম্পিক । করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। এর আগে অ্যাথলিট বা সাপোর্ট স্টাফেরা করোনা সংক্রমিত হলেও তারা ছিলেন হোটেলে। কারও রিপোর্ট পজিটিভ এসেছে টোকিও বিমানবন্দরে নামার পর। তবে গেমস ভিলেজে করোনার হানা এ বার চিন্তা অনেকটাই বাড়াল।

আরও পড়ুনঃ এবার রিয়েটিলি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম

করোনা সংক্রমিত অ্যাথলিটদের নাম অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। বাকি ৭ জনের মধ্যে ৫ জনই সাপোর্ট স্টাফ। বাকি দুই সংক্রমিতের মধ্যে এক জন কনট্রাক্টর আর এক জন সাংবাদিক। টোকিও অলিম্পিকের সঙ্গে যুক্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫৫। একেই করোনার কারণে লকডাউনে থাকা টোকিওতে অলিম্পিক আয়োজন নিয়ে জোর বিরোধ চলছে।

অলিম্পিকে করোনা জাল ছড়াচ্ছে, এবার আরও ২ অ্যাথলিটসহ মোট ১০ জন কোভিড আক্রান্ত

দর্শকশূন্য অলিম্পিকে যাওয়া আয়োজকরা অবশ্য আশাবাদী গেমস সফলতার সঙ্গে আয়োজন হবে। গেমস ভিলেজে ইতিমধ্যেই ১৩০টি দেশের ক্রীড়াবিদরা এসে পড়েছেন। এমন সময় ভিলেজের আরও অনেকের করোনা ধরা পড়লে, ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। আশার কথাই একটাই, ভিলেজের বেশিরভাগেরই টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন