উচ্চ-প্রাথমিকের নাম্বার সহ লিস্ট প্রকাশিত হবে আগামীকাল, থাকছে বড় চমক! #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চ-প্রাথমিকের নাম্বার সহ লিস্ট প্রকাশিত হবে আগামীকাল। চলতি মাসের ২ তারিখে হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেন সদ্য প্রকাশিত ইন্টারভিউ লিস্ট। স্কুল সার্ভিস কমিশন কে নির্দেশ দেন ৭ দিন অর্থাৎ ৯ জুলাই এর মধ্যেই নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি তিনি নির্দেশ দেন অতুন লিস্টে নামের সাথে রাখতে হবে প্রাপ নাম্বারও।

আরও পড়ুনঃ তারায় তারায় লেখা আছে তাঁদের নাম, ৫৭-র বার্থডে ‘বয়’ কে ‘ভালবাসার’ শুভেচ্ছা বৈশাখীর!

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মত আজ নোটিশ জারি করে স্কুল সার্ভিস কমিশ জানিয়েছে, উচ্চ-প্রাথমিকের নাম্বার সহ লিস্ট প্রকাশিত হবে আগামীকাল দুপুর ১২টায়। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে নতুন ইন্টারভিউ লিস্ট।

উল্লেখ্য, এই নিয়ে তৃতীয় লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলায় গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হয় ৪ জানুয়ারি থেকে।

উচ্চ-প্রাথমিকের নাম্বার সহ লিস্ট প্রকাশিত হবে আগামীকাল, থাকছে বড় চমক! বেলা ১২টার পর এখানে ক্লিক করে দেখুন আপনার নাম! 

২১ জুন ২০২১, উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে এসএসসি। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। ফের মামলা হয় অসচ্ছতার অভিযোগে। সেই মামলাতেই রায় শোনান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ দেন ৯ জুলাই এর মধ্যে নাম নাম্বার সহ ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করতে হবে কমিশন কে।

এদিকে সূত্রের দাবি একটি ভাল খবর আসতে পারে উচ্চ-প্রাথমিক হবু শিক্ষকদের জন্যে। ১৪ হাজার ৩৩৯ টি পদে শিক্ষক নিয়োগের জন্যে ইন্টারভিউ লিস্টে নাম থাকার কথা প্রায় সাড়ে ১৫ হাজার চাকরিপ্রার্থীর। সূত্রের দাবি, বারংবার মামলার ঝামেলা এড়াতে অন্যপথে হাঁটতে পারে কমিশন। এমন হওয়া অসম্ভব নয় যে যতজনের নাম ইন্টারভিউ লিস্টে নাম থাকবে ততজনই হাতে পাবেন নিয়োগপত্র!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন