নজরবন্দি ব্যুরো: উপত্যকায় সন্ত্রাস দমনে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে খতম পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার মেহেরাজউদ্দিন হালওয়াই। বুধবার দক্ষিণ কাশ্মীরের হান্দওয়াড়া জেলায় সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে জঙ্গিনেতা হালওয়াই।
গোপন খবরের ভিত্তিতে এদিন ভোরে জেলার পাজিপোরা-রেনান এলাকায় জঙ্গিঘাঁটি ঘিরে ফেলে সেনা, আধাসেনা ও পুলিশের একটি যৌথদল। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।পালটা হামলা চালায় নিরাপত্তারক্ষীরাও।
আরও পড়ুনঃ খেলার জগতে নক্ষত্র পতন, চলে গেলেন কিংবদন্তি হকি তারকা কেশব দত্ত।
বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর নিহত হয় হিজবুল কমান্ডার। নিজের টুইটার হ্যান্ডেলে কাশ্মীর পুলিশ জানিয়েছে, বড় সাফল্য ভারতীয় সেনার, বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত ছিল হিজবুল কমান্ডার মেহেরাজউদ্দিন হালওয়াই ওরফে ওবেইদ ।
বড় সাফল্য ভারতীয় সেনার, গুলির লড়াইয়ে মৃত্যু হিজবুল কমান্ডার মেহেরাজউদ্দিনের
উপত্যকায় সবচেয়ে পুরনো জঙ্গিনেতাদের মধ্যে অন্যতম ছিল সে। কাশ্মীরে আইজিপি বিজয় কুমার বলেন, “সন্ত্রাস দমনে এটা বড় সাফল্য।”এর আগেও গতমাসে মুদাসির পণ্ডিত নামে এক জঙ্গিকে খতম করে সেনারা। গোটা কাশ্মীরে মূল অশান্তি পাকানোর মাথা ছিল মুদাসির। তাঁকে নিকেশ করে বড়সড় সাফল্য পায় সেনা।



