খেলার জগতে নক্ষত্র পতন, চলে গেলেন কিংবদন্তি হকি তারকা কেশব দত্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খেলার জগতে নক্ষত্র পতন, পৃথিবীর মায়া ত্যাগ করে অজানার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি হকি তারকা কেশব দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন এই তারকা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন “কিংবদন্তি কে হারালো হকি বিশ্বকাপ দত্তের প্রাণে আমি মর্মাহত ১৯৪৮ এবং ১৯৫২-র অলিম্পিকে সোনার পদক জয়ী দলের সদস্য তিনি।

বাংলা তথা দেশের চ্যাম্পিয়ন তার পরিবার পরিজনদের সহানুভূতি জানাই।” কেশব বাবুর জন্ম ১৯২৫ এ পূর্ব পাকিস্তান জন্ম তাঁর। অল্প বয়সেই চলে আসেন ভারতে। থাকেন কলকাতায় । কলকাতাকে আমরণ ভালোবেসে রয়ে গেলেন এই তিলোত্তমাতেই।

আরও পড়ুনঃ ওড়িশা জুড়ে রথযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট।

বহু বছর মোহনবাগান হকি ফেলেছেন। তাই তিনি সবুজ-মেরুন এর ঘরের ছেলে নামে পরিচিত। যদিও শেষ বয়সে তিনি অনেক কষ্ট ভোগ করেছেন তার পুত্র বিদেশে থাকেন একমাত্র মেয়ের সঙ্গে থাকেন না, তাঁকে মাসে একবার দেখতে আসেন মাত্র। সর্বক্ষণের সঙ্গী ছিল এক আয়া। তিনিই দেখভাল করতেন।

খেলার জগতে নক্ষত্র পতন, অজানার দেশে হকি তারকা কেশব দত্ত

কেশব দত্ত মোহনবাগান রত্ন। শুধু তাই নয় ইস্টবেঙ্গল ক্লাব তাকে ভারত গৌরব সম্মানে ভূষিত করে। তারকা কেশব দত্ত স্বাধীনতার পর হাজার ১৯৪৮ এবং ১৯৫২ সালে ভারতকে অলিম্পিকে সোনাজয়ের লক্ষ্যে নিয়ে যান। আজকের দিনটা ভারতীয়দের কাছে শোকের দিন। একদিকে করোনার সঙ্গে লড়ছে গোটা দেশ।খেলার জগতে নক্ষত্র পতন অপরদিকে  অভিনয় জগতে দিলীপ কুমার। একই দিনে চলে গেলেন দুই নক্ষত্র দুই জগতের।  নিজেদের জগতে তাঁদের কীর্তি মনে রাখবে ভারতবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন