দিল্লি গিয়ে জরুরি বৈঠক করছেন শুভেন্দু-সৌমিত্র! রাজ্যে বসে অন্ধকারে দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যু্রোঃ দিল্লি গিয়ে জরুরি বৈঠক করছেন শুভেন্দু-সৌমিত্র-অর্জুন সিং। অথচ গত কয়েকদিনের ঘটনার মতোই একথাও জানেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানেন না বঙ্গ বিজেপির বাকি নেতারাও। শুভেন্দু কেনো দিল্লি গিয়েছেন তা নিয়ে সকলে ধোঁয়া ধোঁয়া কারণ ভাবছিলেন, তার পরেই তড়িঘড়ি দিল্লি গেছেন সৌমিত্র-অর্জুন-নিশীথ।

আরও পড়ুনঃ মোদি-শুভেন্দু বৈঠকের মূল টপিক ৩৫৬ ধারা! তৃণমূল বলছে সবকিছু বাগবাজারের রসগোল্লা নয়

দলের কেউ জানেন না ঠিক কী কারনে দিল্লিতে পাড়ি দিচ্ছেন একের পর এক নেতা। শুধু জানেন দরকারি আলোচনা আছে। এদিকে আচমকা টিম বঙ্গ বিজেপি জেনেছে দলের নেতাদের বিরূদ্ধে ক্ষোভ প্রকাশ করে দিল্লি গিয়ে নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন তথাগত রায়। সৌমিত্র-অর্জুন প্রসঙ্গে দলের ভেতর খবর ছিল ভোট পরবর্তী হিংসা এবং ৩৫৬ ধারা নিয়ে আলোচনা। যদিও তার কারণে দিল্লি গমনের যুক্তি ধরতে পারেননি অনেকেই।

সেই ধোঁয়াশা কাটার আগেই নতুন জল্পনা তৈরি হয়েছে, রাজ্য থেকে বহুদূরে গিয়ে রাজ্যের নেতারাই নিযেদের মধ্যে বৈঠক করেছেন। দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন সৌমিত্র-অর্জুনের সঙ্গে। অথচ সেসবের কিছুই জানেন না খোদ বিজেপির রাজ্য সভাপতি!

এদিকে রাজ্যের বাইরে গিয়ে বৈঠক নিয়ে শুভেন্দু বলেছেন, ওঁরা সাংসদ, দিল্লিতে এসেছিল। বিভিন্ন কমিটির মিটিং থাকে। আমাকে ডাকল আমি গিয়েছি, এসব নেহাত  সৌজন্য সাক্ষাৎ। পরিস্থিতি হালকা করতে অর্জুন সিং জানান, সৌমিত্র খাঁ আমাদের জন্য ভাল মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিল। তাছাড়া বাংলার বাইরে কোথাও আলোচনা করা যাবে না, তেমনটা তো নয়।

দিল্লি গিয়ে জরুরি বৈঠক করছেন শুভেন্দু-সৌমিত্র! যুক্তি যাই আসুক না কেনো তড়িঘড়ি বিজেপি নেতাদের এহেন দিল্লি গমন, এবং বৈঠক ভাবাচ্ছে দলের অন্দরের নেতাদেরই। অনেকেই মনে করছেন অর্জুন-সৌমিত্রর গলার স্বর-কাজকর্ম দিন কয়েক কিছু বেসুরু বাজছিলো, তাই হয়তো দিল্লি তলব, কেউ বা ভাবছেন শুভেন্দুকে একা তলবে ক্ষোভ যাতে বৃহৎ আকার না নেয় তাই তড়ঘড়ি দিল্লি-ডাক বাকিদের। তবে সব কিছুর উত্তরে দিলীপের ‘হয়ত মিটিং আছে, আমি কিছু জানিনা’ বার্তা বিতর্ক উস্কে দিচ্ছে কয়েক গুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন