লকডাউন! ফের বন্ধ হচ্ছে টলিপাড়ার শুটিং ফ্লোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় আগামী ১৬ মে অর্থাৎ আগামীকাল থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে নবান্ন। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ। বন্ধ যান চলাচল, শিক্ষা প্রতিষ্ঠানও।এরাজ্যে প্রতিদিন প্রায় ২০ হাজারের মতো মানুষ আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ জুন মাসে হচ্ছে না পরীক্ষা, আপাতত স্থগিত করা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।

বাদ যাচ্ছেন না তারকারাও। জিৎ, শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দিতিপ্রিয়া রায়, শ্রুতি দাসের মতো টেলিভিশন তারকাও করোনা আক্রান্ত হয়েছেন। আর আবার ফের বন্ধ হয়ে গেল স্টুডিওপাড়ার দরজা। ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে সব শুটিং। এই প্রসঙ্গে অভিনেতা তথা আর্টিস্ট ফোরামের অন্যতম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানান, আপৎকালীন ও জরুরি পরিষেবা ছাড়া সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যখন বন্ধ থাকছে এবং প্রাইভেট গাড়ির যাতায়াতও বন্ধ থাকছে, তখন শুটিং বন্ধ হওয়া স্বাভাবিক।

এমন পরিস্থিতিতে শিল্পী-কলাকুশলীরা তো শুটিং ফ্লোরে পৌঁছতেই পারবেন না। কিছুদিন আগে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, কলাকুশলীদের বেশিরভাগই ‘নো ওয়ার্ক নো পে’ সিস্টেমে কাজ করেন। কাজ বন্ধ হয়ে গেলে তাঁরা বিপদে পড়বেন। সেই কারণে কলাকুশলীদের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টও শুরু হয়েছিল ভারতলক্ষ্মী স্টুডিওয়।

বিনামূল্যে টিকাকরণের কথাও জানিয়েছিলেন স্বরূপ বিশ্বাস। বলেছিলেন, অভিনেতা-অভিনেত্রীরা চাইলে এই পরিষেবার জন্য আবেদন জানাতে পারেন। তবে, সুরক্ষার খাতিরে গোটা রাজ্যে যখন আবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তখন ফের শুটিং বন্ধের পথেই হাঁটতে হল বাংলার বিনোদন জগৎকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন