নজরবন্দি ব্যুরোঃ করোনা রুখতে বিড়ি সিগারেট বিক্রি বন্ধ করার পরামর্শ দিল আদালত। সংকট দেশজুড়ে, ভাঙছে স্বাস্থ্য পরিকাঠামো, একের পর এক জায়গায় শেষ হয়ে গিয়েছে অক্সিজেন। চোখের সামনে দাঁড়িয়ে চিকিৎসকেরা দেখছেন থেমে যাচ্ছে একের পর এক রোগীর নিশ্বাস। হাহুতাশ করছেন রোগীর পরিবার পরিজনেরা। সমস্ত চেষ্টারও পরেও কোনোভাবেই লাগাম টানা যাচ্ছেনা সংক্রমণে। প্রথম ঢেউ কোনোভাবে সামলে নিলেও, করোনার দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় দিশেহারা প্রশাসন থেকে চিকিৎসক মহল।
আরও পড়ুনঃ মমতার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, DM-SP চ্যাট ফাঁসে বিবৃতি কমিশনের।
করোনা রুখতে বিড়ি সিগারেট বিক্রি বন্ধ করার পরামর্শ দিল মুম্বাই হাইকোর্ট। প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি গিরিশ কুলকার্নির বেঞ্চ এক মামলার শুনানির সময় বলেন, “বিড়ি-সিগারেটের জন্যে যদি করোনা আক্রান্ত রোগীদের অবস্থার অবনতি হয়, তবে তা বিক্রি বন্ধ করতে হবে।” পাশাপাশি মহারাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে কতজন ধূমপান করেন তার তথ্য সরকারের কাছে চেয়েছে মুম্বাই হাইকোর্ট।
এদিকে, লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। টানা তিন দিনের পর আজ চতুর্থ দিন, নিজের পুরনো রেকর্ড ভেঙে রেকর্ড তৈরি হলো ভারতের সংক্রমণের তালিকা। ২৪ এপ্রিলের স্বাস্থ্য দফতরের রেকর্ডে বলা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়ল ভারত। দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গনা, তামিলনাড়ু, ছত্তীসগড়, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। রাজ্যে-রাজ্যে সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের উপচে পড়া ভিড়।
এই পরিস্থিতিতে দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে বড়সড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। জানানো হয়েছে PM CARES ফান্ড থেকে ৫৫১টি অক্সিজেন প্লান্ট তৈরি হবে গোটা দেশ জুড়ে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশেই PM CARES তহবিল থেকে এই ৫৫১টি Pressure Swing Adsorption মেডিক্যাল অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে। যেগুলি প্রতিষ্ঠা করা হবে দেশ জুড়ে। সরকারি তরফে জানানো হয়েছে , প্লান্টগুলি জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতালে প্রতিষ্ঠা করা হবে।



