২০২৬ সালে বাংলা থেকে মোট ১১ জন পেলেন পদ্মসম্মান—দেখে নিন সম্পূর্ণ তালিকা

২০২৬ সালে পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন পাচ্ছেন পদ্মসম্মান। দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা ও বিভাগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার গর্বে আরও এক নতুন পালক। এবার পদ্মসম্মানে ভূষিত হচ্ছেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিল্পকলায় দীর্ঘদিনের অনবদ্য অবদান এবং জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে তাঁকে দেওয়া হচ্ছে ‘পদ্মশ্রী’। শুধু প্রসেনজিৎই নন—চলতি বছরে পশ্চিমবঙ্গ থেকে আরও ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন দেশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। মোট ১১ জন বাংলার কৃতি মানুষ স্থান পেলেন পদ্মসম্মানের তালিকায়।

প্রথা মেনে প্রজাতন্ত্র দিবসের আগের দিন, রবিবার ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের পদ্মসম্মানপ্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা। সাহিত্য, শিল্প, খেলাধুলা, চিকিৎসা, কৃষিকাজ-সহ দেশের নানা প্রান্তের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মসম্মান দেওয়া হয়। এ বছর সারা দেশ থেকে মোট ১৩১ জনের নাম ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকায়।

গত বছর বাংলার একাধিক পরিচিত মুখ এই সম্মানে ভূষিত হয়েছিলেন। পদ্মশ্রী পেয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতাশঙ্কর-সহ আরও অনেকে। তবে এবার পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের তালিকায় বাংলা থেকে কারও নাম নেই বলে জানা গিয়েছে।

বাংলা থেকে ২০২৬ সালে পদ্মশ্রী পাচ্ছেন কারা? (পূর্ণাঙ্গ তালিকা)

চলতি বছরে পশ্চিমবঙ্গ থেকে মোট ১১ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন। তাঁদের মধ্যে শিল্পকলা, শিক্ষা-সাহিত্য এবং চিকিৎসাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন।

শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী

শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে পদ্মশ্রী

  • অশোক কুমার হালদার

  • গম্ভীর সিং ইয়নজন

  • মহেন্দ্রনাথ রায়

  • রবিলাল টুডু

চিকিৎসাক্ষেত্রে পদ্মশ্রী

  • সরোজ মণ্ডল (হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক)

পদ্মসম্মান প্রাপ্তদের এই তালিকা প্রকাশের পর রাজ্যের সাংস্কৃতিক মহলে যেমন খুশির হাওয়া, তেমনই বহু মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন বাংলার এই কৃতী ব্যক্তিত্বদের। বিশেষ করে প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিকে বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন