ভোটের আগে ফের একবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গলসি, আতঙ্কে গ্রামবাসী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে ফের একবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গলসি, আতঙ্কে গ্রামবাসী। রাত পোহালেই রাজ্যে তৃতীয় দফা নির্বাচন। তার আগে আজ ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো রাজ্য। ঘটনার কেন্দ্রও পূর্বপরিচিত পূর্ব বর্ধমানের গলসি। গলসির ১ নং ব্লকের আটপাড়া গ্রামে গতকাল রাত ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা গ্রামে ছড়িয়ে যায় বারুদের গন্ধ।

আরও পড়ুনঃ ছত্রিশগড়ে শাহ্‌! কথা বলবেন আহত জওয়ান দের সঙ্গে।

কাছাকাছি বেশ কয়েকটি বাড়িও কেঁপে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গলসি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক শেখ ফটিককে। পুলিশ সুত্রে খবর খবর মজুত বোমা থেকেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই। গ্রামবাসীদের দাবি, আটপাড়া গ্রামের বাসিন্দা শেখ ফটিকের বাড়ির উঠানের কাছে বিস্ফোরণটি ঘটে। তাঁদের অনুমান, পুরনো বোমা উনুনের পাশে রেখে সেঁকতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আটপাড়া গ্রামে অবশ্য এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও এই গ্রামে গত বছর সেপ্টেম্বর মাসে এক শিশু শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের দেওয়াল ও টিনের চালা ভেঙে কার্যত ঘরটি ধূলিসাত্‍ হয়ে গিয়ে ছিল।

এখনও ওই ঘটনার তদন্ত করছে সিআইডি। তবে অনুমান সেখানেও মজুত করা বোমা ফেটেই ঘটে বিস্ফোরণ। তবে ভোটের মুখে হওয়ায় এই ঘটনা নিয়ে বাড়তি চাপানউতোর শুরু হয়েছে। প্রসঙ্গত আটপাড়া এলাকাটি গলসি বিধানসভার মধ্যে। ২২ এপ্রিল এখানে ভোটগ্রহণ। গত বিধানসভায় গলসিতে তৃণমূল জিতেছিল। কিন্তু লোকসভায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গলসি বিধানসভা এলাকা থেকে কয়েক হাজার ভোটে এগিয়ে ছিলেন। তৃণমূল এবার এই কেন্দ্রে প্রার্থী বদল করেছে। গলসির বিধায়ক অলোক মাজিকে সরিয়ে জামালপুরের প্রার্থী করা হয়েছে। আর রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুইকে এবার গলসিতে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি প্রথমে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে তপন বাগদির নাম ঘোষণা করেছিল।

ভোটের আগে ফের একবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গলসি, আতঙ্কে গ্রামবাসী। তিনি মনোনয়ন পত্র জমা দিতেও যান। শেষ মুহূর্তে তাঁকে ফিরে যেতে বলে দল। নতুন প্রার্থী হিসেবে বিকাশ বিশ্বাসের নাম ঘোষণা করে বিজেপি। এই নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ ছিলই। এই ঘটনায় তাতে আরও পালে হাওয়া পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন