পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর উপর হামলা, পথ অবরোধের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর উপর হামলা, পথ অবরোধের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। ভোট আবহে প্রতিনিয়ত বাড়ছে রাজনৈতিক হিংসা। বোমাবাজি, গুলি চালানোর ঘটনা প্রায়শই ঘটে চলেছে। সোমবার আক্রান্ত হন তমলুকের বিজেপি প্রার্থী ডঃ হরেকৃষ্ণ বেরা। অভিযোগ, পুলিশের সামনেই তাকে তাকে মারধর করা হয়। আহত বিজেপি প্রার্থী তমলুক জেলা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ বঞ্চিত খড়গপুরে হিরণের স্টার ক্যাম্পেনার মিঠুন!

ডঃ হরেকৃষ্ণ বেরার উপর আক্রমণের প্রতিবাদে এদিন মঙ্গলবার তমলুকের হাসপাতাল মোড় অবরোধ করার হুমকি দিয়েছে গেরুয়া শিবির। এই প্রসঙ্গে তৃনমূলের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে তাঁদের দলের এক কর্মীকে মারধর করে বিজেপি কর্মীরা। সেই ঘটনার অভিযোগ জানাতেই তমলুক থানায় গিয়েছিল দলের কর্মী-সমর্থকেরা। সেই সময়ে তাদের সামনে পরে যায় বিজেপি প্রার্থী। ফলে দলীয় কর্মীদের ক্ষোভের শিকার হন তিনি। জানা গেছে, ঘটনাইয় অভিযুক্তদের বিদ্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্বরা। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম আতেআর রহমান। এবং আজই তাকে তমলুকের জেলা আদালতে হাজির করার কথা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ বিজেপি প্রার্থী ডঃ হরেকৃষ্ণ বেরা থানায় অভিযোগ জানানোর জন্য গিয়েছিলেন।

সেই সময়েই তার উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। তাকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানার সামনেই এই ঘটনা ঘটে। গুরুতর আহত হন ডঃ বেরা। তাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। গুরুতর আহত হওয়ার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধের হুমকি দেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির কথায়, “প্রথম দফার নির্বাচনের পর তৃণমূল বুঝে গিয়েছে তাঁরা হারছে। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের আক্রমণ করা হচ্ছে। সন্ত্রাসের আবহ তৈরি করে মানুষকে ভয় দেখাতে চাইছে তৃণমূল।”

পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর উপর হামলা, পথ অবরোধের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ তুলেছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন, “সোমবার রাতে আমাদের দলের এক কর্মীকে গাছে বেঁধে মারধর করে। সেই অভিযোগ জানাতেই রাতে থানায় গিয়েছিল দলের কর্মীরা। সেই সময় সামনে বিজেপি প্রার্থী পড়ে যাওয়ায় জনরোষের ফলে এই ঘটনা ঘটে।” মন্ত্রী আরও বলেন, “প্রার্থীকে মারধরের ঘটনা নিসন্দেহে দুঃখজনক। আইন আইনের পথেই চলবে। অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন