নজরবন্দি ব্যুরো: আন্তঃরাজ্য পাচারে জড়িত লালা। একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে কয়লা পাচারের নেটওয়ার্ক। উত্তরপ্রদেশেও এই পাচার চক্রের যোগ পাওয়া গিয়েছে। এই যুক্তিতেই আজ অনুপ মাঝি ওরফে লালার অন্তর্বর্তী জামিনের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে অনুপ মাঝির জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন আইনজীবী মুকুল রোহতগি।
আরও পড়ুনঃ পাঁশকুড়া থেকে পানিহাটি ভায়া দমদম, একের পর এক ভাঙনের মুখে শাসক শিবির।
তার অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করেছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। আদালতে সিবিআইয়ের হলফনামাকে তুলে ধরেন তিনি। পূর্ব রেলের পক্ষ থেকেও সিবিআই তদন্তের আর্জি জানানো হয়।
এরপরেই লালার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় যে, আন্তঃরাজ্যতে পাচারে জড়িত আছে লালা। একাধিক রাজ্যের মধ্যে লালার কয়লা পাচার চক্রের হদিশ পাওয়া গেছে। উত্তরপ্রদেশেও তার পাচার কাণ্ডের তথ্য সামনে এসেছে।
এই কারণেই তাকে অন্তর্বর্তী জামিন দেয়া যাবে না। শীর্ষ আদালতেও রেহাই পেল না লালা। সোমবার হবে পরবর্তী শুনানি।



