নজরবন্দি ব্যুরোঃ সরলাকে নিয়ে জটিলতা, হাবিবপুরে প্রার্থী বদল করল শাসকদল। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে টিকিট না পাওয়া নেতাদের মধ্যে বিক্ষোভ ও দলবদলের প্রবনতা দেখা যাচ্ছে। তবে এ যেন উলটো পুরান। টিকিট পেয়েও খুশি না থাকায় প্রার্থী বদল করল শাসকদল।
আরও পড়ুনঃ নির্বাচনের টিকিট না পেয়ে মন্ত্রীপদ থেকে ইস্তফা রত্না ঘোষের।
গত শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশের সময় দেখা যায় মালদার হবিবপুরের তৃণমূল প্রার্থী করা হয়েছে সরলা মুর্মুকে। তারপর থেকেই গুঞ্জন ওঠে আসন পছন্দ না হওয়ায় দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। কারন হাবিবপুর নয় তিনি নিজের কেন্দ্র পুরাতন মালদহে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। যা নিয়ে কোন পদক্ষেপ নেয়নি শীর্ষ নেতৃত্ব। ফলে গতকাল মালদহ থেকে কলকাতাগামী ট্রেন ধরেন তিনি। ফলে বিজেপিতে যোগদানের গুঞ্জন তীব্র হয়ে ওঠে।
তারপর আজ সকালেই ওই কেন্দ্রের প্রার্থী বদল করে দিল তৃণমূল। সরলার জায়গায় প্রার্থী করা হল প্রদীপ বাস্কেকে। যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, সরলা শারীরিক কারণে নির্বাচনে লড়বেন না। তবে দল ছাড়ার কোন ব্যাপার সরলার তরফ থেকে এখনও দেখা জায়নি। তবে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর কি তিনি থাকবেন শাসকশিবিরে তা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক মহল। এদিকে একের পর এক নেতা কর্মীর দলত্যাগ ও বিক্ষোভ ভোটের আগে চিন্তায় রাখছে তৃণমূলকে।
সরলাকে নিয়ে জটিলতা, হাবিবপুরে প্রার্থী বদল করল শাসকদল। তবে সব বাধা পার করে মমতা ম্যাজিকে ফের বাংলার মদনদ তারাই দখল করতে চলেছে এব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা। এখন ২রা মে জানা যাবে কার দখলে বাংলার সিংহাসন।



