নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাই কোর্ট। এরপরই প্রশ্ন ওঠে যোগ্য-অযোগ্য নিয়ে। সুপ্রিম কোর্ট এই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। যোগ্য-অযোগ্য বেছে নেবার নির্দেশ দেওয়া হয়। আজ শীর্ষ আদালতে ৪,৫৯৯ জন অযোগ্যদের তালিকা জমা দিল এসএসসি।
আরও পড়ুন: প্রয়োজনে রাস্তায় কথা বলব, ওনার পাশে বসাও পাপ! রাজভবনে আর না যাবার সিদ্ধান্ত নিলেন মমতা
প্রথমে কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তে ধাক্কা খেলেও সুপ্রিম কোর্টের রায়ের পর কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের পর রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন যোগ্য চাকরিহারারা। কিন্তু ওএমআর শিট নিয়ে কারচুপি হওয়ায় চাল থেকে কাঁকড় বেছে নেওয়া সম্ভব হয়নি বলে জানায় সিবিআই।

শেষ শুনানিতে এসএসসি অবশ্য দাবি করেছে, যোগ্য-অযোগ্য খুঁজে নেওয়া সম্ভব। কিছু প্রমাণ রয়েছে কমিশনের কাছে। সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ, এভাবে সকলের চাকরি চলে যাওয়া যুক্তিসঙ্গত হবে না। তাই আপাতভাবে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়।

সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিল SSC, কত জনের নাম রয়েছে?
এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই। তার মধ্যেই সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনকে যোগ্য অযোগ্য বেছে নিতে হবে। সময়ের অনেক আগেই অযোগ্যদের তালিকা দিল এসএসসি। যদি এই তালিকা সত্য বলে প্রমাণিত হয় তাহলে ৪,৫৯৯ জনের চাকরি যাবে। তাঁদের ফেরত দিতে হবে প্রাপ্ত অর্থও।




