আইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থানকে ২০ রানে হারিয়ে দিল সৌরভ-পন্টিংদের দল। দিল্লির হয়ে নজর কাড়লেন দুই বঙ্গসন্তান অভিষেক পোড়েল ও মুকেশ কুমার। মঙ্গলবার অভিষেক পোড়েলের দুর্দান্ত ইনিংস রাজস্থান রয়েলসের বিরুদ্ধে মাঠে কে ভালো জায়গায় পৌঁছে দেয়।
আরও পড়ুন: ২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

তারপরে গুরুত্বপূর্ণ সময়ে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসাংয়ের ও রভম্যান পায়েলকে আউট করে দিল্লির জয় নিশ্চিত করেন বাংলার ছেলে মুকেশ কুমার। দিল্লির ২২১ রানের জবাবে রাজস্থান থেমে যায় ২০১ রানে। সঞ্জু আউট হওয়ার পরেই রাজস্থান কে টেনে নিয়ে যাবার মত আর কোন বেটার তখন ছিল না।

বাংলার ছেলে অভিষেক পোড়েল গত বছর থেকেই দিল্লির দলে রয়েছেন। তবে এ বছর তিনি দিল্লিতে খেলবেন কিনা তার নিশ্চয়তা ছিলনা। গতবছর যাদবপুরের মাঠে দিল্লির ট্রায়ালে গিয়েছিলেন অভিষেক। সেখানে তাকে দেখে নেবার পর সৌরভ এবং পন্টিং তাকে দলে রেখে দেন।
চলতি আইপিএলে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে নেমে অভিষেক ১০ বলে ৩২ রান করেন। তারপর থেকেই তিনি নিয়মিত দলের হয়ে খেলছেন। আর সৌরভের কথামতোই দিল্লির হয়ে ওপেন করতে শুরু করেন অভিষেক। এরপরেই বদলে যায় তার খেলা। এদিনও তিনি ৩৬ বলে ৬৫ রান করেন। যা দলকে ধূসর গণ্ডি পেরতে সাহায্য করে।
দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

অপরদিকে বাংলার আরিফ খেলোয়াড় মুকেশ কুমার এই আইপিএলে যথেষ্ট ভালো বোলিং করছেন। এই দিনও তিনি তিন ওভারে ৩০ রান দিয়ে মহামূল্যবান দুটো উইকেট তুলে নেন। এই ম্যাচ জেতার ফলে লিক টেবিলে বারো ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানদখল করে নিল দিল্লী। যার ফলে প্লে অফ আরো ইন্টারেস্টিং হয়ে পড়ল।



