বরানগর উপনির্বাচনে ‘কঠিন’ লড়াই, ‘পরামর্শ’ নিতে মদনের বাড়িতে সায়ন্তিকা

Baranagar: বরানগর উপনির্বাচনে বিজেপির সজল ঘোষের বিরুদ্ধে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা করলেন বরানগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিগত কিছুদিন ধরেই অসুস্থ মদন মিত্র। সোমবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কামারহাটির বিধায়কের বাড়িতে গিয়ে দেখা করেন এলেন সায়ন্তিকা।

আরও পড়ুন: লোকসভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, উত্তরবঙ্গে দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের

বরানগর উপনির্বাচনে বিজেপির সজল ঘোষের বিরুদ্ধে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। ১ জুন লোকসভা নির্বাচনের দিনেই বরানগরে ভোটগ্রহণ। তার আগে মদন মিত্রের আশীর্বাদ নিতে বাড়িতে পৌঁছে গেলেন সায়ন্তিকা। তাপস রায় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে আসন্ন লোকসভায় কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন। সেই কারণেই বরানগরে উপনির্বাচন হচ্ছে।

বরানগর উপনির্বাচনে 'কঠিন' লড়াই, 'পরামর্শ' নিতে মদনের বাড়িতে সায়ন্তিকা

লোকসভার টিকিট না পেয়ে কিছুটা হতাশ হয়ে পড়েন সায়ন্তিকা। এরপরই তাঁকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল। একুশের বিধানসভায় বাঁকুড়া বিধানসভায় বিজেপির কাছে স্বল্প ব্যবধানে হেরে যান সায়ন্তিকা। এবারের লোকসভায় সজল ঘোষের বিরুদ্ধে তাঁর যে লড়াই কঠিন হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বরানগর উপনির্বাচনে 'কঠিন' লড়াই, 'পরামর্শ' নিতে মদনের বাড়িতে সায়ন্তিকা

বরানগর উপনির্বাচনে ‘কঠিন’ লড়াই, ‘পরামর্শ’ নিতে মদনের বাড়িতে সায়ন্তিকা

তবে, মদনের কাছে কি টিপস নিতে গিয়েছিলেন সায়ন্তিকা? যদিও তা মানতে নারাজ অভিনেত্রী ঘনিষ্ঠরা। তাঁদের মতে, মদন মিত্রের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতেই যান সায়ন্তিকা। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী এমনটাও জানা যাচ্ছে।

বরানগর উপনির্বাচনে 'কঠিন' লড়াই, 'পরামর্শ' নিতে মদনের বাড়িতে সায়ন্তিকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন