সেলিব্রিটি-তে আপত্তি ছিল বরানগরের, উপনির্বাচনে তৃণমূলের আসন ধরে রাখতে পারবেন সায়ন্তিকা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের মাঝেই বাংলায় দুই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এরমধ্যে বরানগর নিয়ে আলোচনা বিস্তর। কারণ ২০২১-এর ভোটে এই আসনে জয় পাওয়া তৃণমূল প্রার্থী বর্তমানে বিজেপিতে। দীর্ঘসময় ধরে দখলে থাকা বরানগরের আসন ধরে রাখতে দলের তারকা সদস্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) উপর ভরসা দেখিয়েছে তৃণমূল। এদিকে বরানগরে শাসক দলের একাংশই সেলিব্রিটি চাইছিলেন না, সেখানে দাঁড়িয়ে সায়ন্তিকা কী নেতৃত্বের মুখে হাসি ফোটাতে পারবেন, সেই প্রশ্নই উঠছে।

সেলিব্রিটি-তে আপত্তি ছিল বরানগরের, উপনির্বাচনে তৃণমূলের আসন ধরে রাখতে পারবেন সায়ন্তিকা?

আরও পড়ুন: একমাত্র তৃণমূলই পারে তৃণমূলকে হারাতে! ডেবরায় ‘বেফাঁস’ দেব?

লোকসভা নির্বাচনে (Loksabha Election) টিকিট না পেয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে দলবদলের জল্পনা উড়িয়ে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কাজ করবেন। এরপরই জল্পনা শুরু হয়েছিল অভিনেত্রীর মান ভঞ্জন করতে বরানগর উপনির্বাচনে তাঁকে প্রার্থী করতে পারে দলীয় নেতৃত্ব। সেই জল্পনার মাঝেই শোনা যায়, বরানগরের (Baranagar) সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের একাংশ তারকা প্রার্থী চাইছে না। তৃণমূলের এক কাউন্সিলর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, ‘আমরা কোনও সেলেব্রিটি প্রার্থী চাই না।’ সেই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনীতির আঙিনায়।

সেলিব্রিটি-তে আপত্তি ছিল বরানগরের, উপনির্বাচনে তৃণমূলের আসন ধরে রাখতে পারবেন সায়ন্তিকা?
সেলিব্রিটি-তে আপত্তি ছিল বরানগরের, উপনির্বাচনে তৃণমূলের আসন ধরে রাখতে পারবেন সায়ন্তিকা?

শুক্রবার বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল। জল্পনাকে সত্যি করে তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেয় শাসক শিবির। এরপরই চূড়ান্ত ব্যস্ততা দেখা গিয়েছে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। এনিয়ে বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু জানান, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। যেখানকার প্রার্থী হোক না কেন, আমরা তাঁর সঙ্গেই আছি। আগামী ১ জুন বরানগর কেন্দ্রে উপনির্বাচন হবে।

সেলিব্রিটি-তে আপত্তি ছিল বরানগরের, উপনির্বাচনে তৃণমূলের আসন ধরে রাখতে পারবেন সায়ন্তিকা?

সেলিব্রিটি-তে আপত্তি ছিল বরানগরের, উপনির্বাচনে তৃণমূলের আসন ধরে রাখতে পারবেন সায়ন্তিকা?

উল্লেখ্য, বরানগর ও ভগবানগোলা– ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দুটি আসনই তৃণমূলের ঝুলিতে যায়। বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় (Tapas Roy) কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idrish Ali)। এই দুটি কারণে দুই আসন বিধায়ক শূন্য হয়ে পড়ায় এখানে উপনির্বাচন প্রয়োজন। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে রেয়াত হোসেন সরকারকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত