সাতসকালে রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসের বাড়িতে হানা আয়কর দফতরের হানা। তবে এবার কারণ তিনি নন,তার ভাই স্বরূপ বিশ্বাস। তার নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে আধিকারিকরা। বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: নয়া রণনীতি শাসকদলের, তৈরি হল ৩০ নির্বাচনী কমিটি
বাড়ি ঘিরে রেখেছে তারা। সন্দেশখালির পর থেকে কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখছেন তারা। সূত্রের খবর, বেশ বড় অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছে মন্ত্রীর ভাই। তার আয়-ব্যয়ের নথি ঘেঁটে দেখছেন আধিকারিকরা।

কথা বলছেন স্বরুপের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে। প্রসঙ্গত, শুধু নিউ আলিপুর নয়, বেহালা ও পর্ণশ্রী থানা এলাকার মোট ৫ টি জায়গায় হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সুত্র মারফত জানা যাচ্ছে, তাঁর মধ্যে রয়েছে ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের মত একাধিক ঠিকানা।

বৃষ্টিস্নাত শহর, হেভিওয়েট মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর হানা
তবে বরাবরের মত শাসকদলের অভিযোগ ফের কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যকে পর্যদুস্ত করতে চায় বিজেপি। নির্বাচনের মুখে শাসকদলকে চাপের মুখে রাখতে এই আয়কর হানা বলে দাবী তৃণমূল নেতা কর্মীদের। তবে কোন দুর্নীতি সামনে এলে তার দায় ব্যক্তিবিশেষের এমনটাও দাবী করেছে দল।



