দিল্লিতে আসন বণ্টন চূড়ান্ত, কংগ্রেসকে কটি আসন ছাড়ছেন কেজরিওয়াল?

দিল্লিতে লোকসভা আসন ৭ টি। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে চারটি আসনে প্রার্থী দেবে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আপ। বাকি তিনটি লোকসভা আসনে প্রার্থী দেবে কংগ্রেস। সাংসদ মুকুল ওয়াসনিক এই ঘোষণা করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে ততই চিড় দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের অন্দরে। আসনরফাকে কেন্দ্র করে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। শরিক দলগুলি তাদের শক্তিশালী রাজ্যে একা লড়াই করার সিদ্ধান্ত নিচ্ছে। এসবের মাঝেই ইন্ডিয়া জোটের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এল রাজধানী। দিল্লির শাসক দল আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হল।

দিল্লিতে আসন বণ্টন চূড়ান্ত, কংগ্রেসকে কটি আসন ছাড়ছেন কেজরিওয়াল?

আরও পড়ুন: রাজ্যে ধাক্কা খেল ‘ইন্ডিয়া’ জোট, ‘একলা চলো’ নীতি মমতার

দিল্লিতে লোকসভা আসন ৭ টি। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে চারটি আসনে প্রার্থী দেবে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আপ। বাকি তিনটি লোকসভা আসনে প্রার্থী দেবে কংগ্রেস। সাংসদ মুকুল ওয়াসনিক এই ঘোষণা করেন। শনিবার কংগ্রেসের তরফে জানানো হয়, পূর্ব দিল্লি, পশ্চিম দিল্লি, দিল্লি দক্ষিণ, নয়া দিল্লি- এই চার লোকসভা আসনে প্রার্থী দেবে আপ। বাকি তিনটি আসন অর্থাৎ চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লিতে হাত শিবির তাদের প্রার্থী দেবে।

দিল্লিতে আসন বণ্টন চূড়ান্ত, কংগ্রেসকে কটি আসন ছাড়ছেন কেজরিওয়াল?
দিল্লিতে আসন বণ্টন চূড়ান্ত, কংগ্রেসকে কটি আসন ছাড়ছেন কেজরিওয়াল?

ইন্ডিয়া জোটে (INDIA Bloc) আসন ভাগাভাগির আলোচনার সূচনা পর্বে আম আদমি পার্টি কংগ্রেসকে একটি মাত্র আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল। যদিও কংগ্রেসের পক্ষ থেকে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। এরপর বেশ কিছু সময় আলোচনা বন্ধ ছিল। তবে গত কয়েক সপ্তাহে ফের আলোচনা শুরু করেছে শরিক দলগুলি। এরপরই দিল্লিতে আসন রফার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পাঞ্জাব ও চণ্ডীগড়ে একাই লড়বে আম আদমি পার্টি। হরিয়ানার একটি আসনে ও গুজরাটে দুটি আসনে প্রার্থী দেবে কেজরিওয়ালের দল। তবে গোয়ায় কোনও আসনেই লড়বে না আপ।

দিল্লিতে আসন বণ্টন চূড়ান্ত, কংগ্রেসকে কটি আসন ছাড়ছেন কেজরিওয়াল?

দিল্লিতে আসন বণ্টন চূড়ান্ত, কংগ্রেসকে কটি আসন ছাড়ছেন কেজরিওয়াল?

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে বাংলার দিকেও চোখ রয়েছে রাজনৈতিক মহলের। শাসক দল তৃণমূল দুটি আসন ছাড়তে রাজি হয়েছিল কংগ্রেসকে। হাত শিবির সেই প্রস্তাব মেনে নেয়নি। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, তাঁর দল তৃণমূল বাংলায় ৪২ আসনে একা লড়বে। যদিও এখনও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেদিকেই নজর থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন