ফের মঙ্গলবার সন্দেশখালির ১২ জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার এই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এই নিয়ে তৃতীয় দফায় জারি করা হল ১৪৪ ধারা। ধামাখালিতেই বাধা দেওয়া হল সিপিআইএমের (CPIM) মহিলা প্রতিনিধিদলকে। প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে সন্দেশখালির পথে বৃন্দা কারাত। সন্দেশখালিতে ১৪৪ ধারা (Section 144) জারি করা হয়েছিল। ১৯ তারিখ পর্যন্ত সন্দেশখালিতে জারি ছিল ১৪৪ ধারা।

আরও পড়ুন : সুকান্ত-অশ্বিনী বৈঠক, জমি দেবে রেল, দক্ষিণ দিনাজপুরে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত
আজই আবার হাইকোর্ট(Calcutta High Court) থেকে অনুমতি নিয়ে পায়ে হেঁটে সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে পাঁচ বিধায়ক। তবে এবারও সন্দেশখালিতে (Sandeshkhali) প্রবেশ করতে পারলেন না শুভেন্দু অধিকারী। ধামাখলিতেই বাধা দেয় পুলিশ। বৃন্দা কারাতকে অনুমতি দেওয়ার আগেই শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হয়। যেকোনো রায় সমস্ত রাজনৈতিক দলের ওপরেই প্রযোজ্য।

সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখলেন শুভেন্দু অধিকারী ও বৃন্দা কারাত (Brinda Karat)। শুভেন্দু অধিকারীকে দেখে নিজেদের অভাব অভিযোগের কথা জানালেন স্থানীয় বাসিন্দারা। যেহেতু সন্দেশখালিতে মহিলা নির্যাতন হয়েছে তাই মহিলা বিজেপি বিধায়করা তাদের সাথে কথা বলছেন। অপরদিকে সিপিএমের পলিটব্যুরো নেত্রী বৃন্দা কারাত বলেন,” ধামাখালিতেই দেখছি মহিলাদের চোখে মুখে ভয়,আতঙ্ক আরও প্রত্যন্ত এলাকায় কী হবে কে জানে?”

নতুন করে সন্দেশখালির ১২ জায়গায় ১৪৪ ধারা, পরিদর্শনে বাম-বিজেপি
এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালির বেতাজ বাদশাকে ধরতে অপারগ রাজ্য পুলিশ। গতকাল সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপার্সন রেখা শর্মা। এর আগে সন্দেশখালি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্য মহিলা কমিশন ও রাজ্যপাল (Governor)। শেখ শাহজাহানের গ্রেফতারি ও তার ফাঁসির দাবীতে অনড় স্থানীয় বাসিন্দারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) স্থানীয়দের সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন।



