লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসবে। রাজ্য পুলিশের ডিজি, ডিএম সহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অতীতের ঘটনাকে সামনে রেখেই যাবতীয় ব্যবস্থা নেবে কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাতে আর কয়েক মাস। এরপরই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। নতুন বছরের শুরু থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কাজ শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় জেলাভিত্তিক রিপোর্ট সংগ্রহ করবে তারা। কোথায় কী ঘটছে, সংবাদ মাধ্যম, সংবাদপত্র, টিভি চ্যানেলগুলি থেকে সব খবরাখবর রাখবে নির্বাচন কমিশন (Election Commission of India)। এবারে কেন হঠাৎ এই উদ্যোগ?

লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের

আরও পড়ুন: ভারতের থেকে মানবিক ও চিকিৎসা পরিষেবা চাই, সেনা সরানোর বিতর্কের মধ্যে আলোচনায় মালদ্বীপ

নির্বাচনকে কেন্দ্র করে বাংলা যে হিংসাত্মক রূপ ধারণ করে, তা নজর এড়ায়নি কমিশনের। ২০২১-এর বিধানসভা নির্বাচন (Assembly Election 2021), ২০২২-এর পুরসভা নির্বাচন, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন প্রতি ক্ষেত্রেই রণক্ষেত্র হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত। আসন্ন লোকসভা নির্বাচনে এই ধরনের পরিস্থিতি এড়াতে আগেভাগেই কাজ শুরু করল নির্বাচন কমিশন। তাদের লক্ষ্য, বাংলায় অবাধে নির্বাচন অনুষ্ঠিত করা। গতবারের ভোটগুলি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হয়েছিল, তারপরও কেন আগাম প্রস্তুতি, এই প্রশ্ন উঠছে। সূত্রে খবর, কমিশনের মতে গতবারগুলিতে ভোট পরিচালনার ক্ষেত্রে কিছু খামতি ছিল। লোকসভা নির্বাচনে সেই খামতি পূরণ করতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের
লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের

জানা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসবে। রাজ্য পুলিশের ডিজি, ডিএম সহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অতীতের ঘটনাকে সামনে রেখেই যাবতীয় ব্যবস্থা নেবে কমিশন। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলেও খবর।

লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের

লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই কাজ শুরু কমিশনের

লোকসভা নির্বাচনে (Loksabha Election) কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্য পুলিশের কোনও আধিকারিক যাতে ভোট কেন্দ্রের কাছে ঘেঁষতে না পারে সেইদিকেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কোনও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা ভুয়ো খবর রটাতে না পারে তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন