High court: হকারদের জন্য জায়গা মেপে দিল হাই কোর্ট, নিয়ম না মানলেই জরিমানা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধর্মতলার (Esplaned) গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাত প্রায় হকারদের দখলেই চলে এসেছে। প্রায় ৯০ শতাংশ রাস্তা তারা অধিকার করে ব্যবসা চালাচ্ছে। ফলে পথচারীদের নিত্যদিন সমস্যায় পরতে হত। এবার ধর্মতলার হকারদের জন্য নয়া নিয়ম জারি করল হাইকোর্ট (High court)

আরও পড়ুনঃ রেশন দুর্নীতিতে একা বাকিবুরের ‘উপার্জন’ ১০০০ কোটি, দিল্লিতে চাঞ্চল্যকর রিপোর্ট পাঠাল ED

high court 4

গত সোমবার হকার সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন, ধর্মতলার গ্র্যান্ড হোটেলের সামনে থেকে হকারদের এখনই ওঠানো হবেনা। কিন্তু তাদের জন্য বরাদ্ধ করা হয়েছে ফুটপাতের এক-তৃতীয়াংশ। সেই জায়গার মধ্যেই তাদের এবার থেকে বসতে হবে। এবং বাকি দুই-তৃতীয়াংশ জায়গা দিয়ে পথচারীরা যাতায়াত করবে।

esplaned 1

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার (Kolkata) বুকে অন্যতম হেরিটেজ সৌধ ধর্মতলার গ্র্যান্ড হোটেল। হকারদের জন্য সেই রাস্তার ফুটপাত দিয়ে যাওয়া আসা করা দুর্বিষহ হয়ে গিয়েছিল। এমনকি তাদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগও উঠেছিল। তবে সেই অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়। সিইএসসি জানিয়েছেন হকারদের জন্য সেখানে দুটি মিটার বসানো রয়েছে।

হকারদের জন্য জায়গা মেপে দিল হাই কোর্ট, কী জানালেন বিচারপতি? 

esplaned 2

কিছুদিন ধরেই হকারদের (Hawkers) বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তাদের রাতের ঘুম ছুটেছিল। অবশেষে হাইকোর্টের এই সিদ্ধান্তে তারা কিছুটা স্বস্তি পেয়েছে। আপাতত তাদের রুজি রুটিতে টান পরছে না। তবে এখন তাদের জন্য ফুটপাতের যেই এক-তৃতীয়াংশ বরাদ্ধ রয়েছে, তা কি ভবিষ্যতেও থাকবে? থেকে যাচ্ছে প্রশ্ন। আপাতত হাইকোর্ট এই বিষয়ে আর কোন নির্দেশ দেননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন