Men Fashion: ভিড়ের মাঝে মেয়েদের নজর কাড়তে এই টিপসগুলি মেনে চলুন ছেলেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো মানেই নতুন জামা, সাজগোজ। ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়ে ফ্যাশনেবল পোশাক বেছে নেওয়া। অনেকেই মনে করেন, মেয়েরাই কেবল ফ্যাশন সচেতন। কিন্তু এই কথাটি একেবারেই ঠিক নয়। পুরুষরাও কিন্তু পাল্লা দিয়ে, ফ্রেন্ড এবং ফ্যাশনের নিয়ে সচেতন। বড় নামিদামি সংস্থায় মডেল হিসেবে ছেলেদেরও দেখা যায়। তাই এবার পুজোয় ছেলেরা কেমন পোশাক পড়বেন, ভিড়ের মাঝে নারীদের নজর কাড়বেন কীভাবে? রইল কিছু সহজ টিপস।

আরও পড়ুন: নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি

পুজো মানেই প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, আড্ডা। তাই এই দিনগুলিতে রাস্তায় যে ব্যাপক ভিড় হবে সে কথা বলাই বাহুল্য। ভিড়ের মাঝে নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে মেয়েদের নজরে আশা একটা বড় চ্যালেঞ্জ ছেলেদের কাছে। কিন্তু কিছু সহজ টিপস মেনে চললেই খুব সহজেই এই অসাধ্য সাধন করতে পারবেন। মনে রাখবেন, নজরে আসার জন্য জমকালো পোশাকের প্রয়োজন নেই। নিজের আরামের বিষয়টি মাথায় রেখে ছিমছাম নকশা করা পোশাক বেছে নিন। শার্ট পরলে অনেকের কলারে ভাঁজ পড়ে যায়, যা মোটেই দেখতে ভালো লাগে না। তাই কলারের নীচে বোতাম থাকে এমন শার্ট পরুন। নাহলে কলারের নিচে ডাবল টেপ লাগিয়ে নিতে পারে এতে ভাঁজ পড়ার সম্ভাবনা থাকবে না।

ভিড়ের মাঝে মেয়েদের নজর কাড়তে এই টিপসগুলি মেনে চলুন ছেলেরা

পোশাকের যত দামি হোক তা হতে হবে পরিপাটি। কোঁচকানো পোশাক পরে বাইরে বেরোনো যাবে না। তাই কিংবা পাঞ্জাবি যাই পড়বেন কুঁচকানো থাকলে অবশ্যই পরার আগে ইস্ত্রি করে নিন। পোশাক পরিপাটি হলে কোনও গভীর চেষ্টা ছাড়াই নারীদের নজরে আসবেন। পোশাকের পাশাপাশি সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রেও সচেতন হতে হবে। পোশাক পরার আগে বডি স্প্রে বা রোল অন ডিয়োডোর‌্যান্ট লাগাতে ভুলবেন না। এছাড়া বাইরে বেরোনোর আগে মিষ্টি সুগন্ধের পারফিউম লাগিয়ে নিন।

ভিড়ের মাঝে মেয়েদের নজর কাড়তে এই টিপসগুলি মেনে চলুন ছেলেরা

পুজো উপলক্ষে চুল-দাঁড়ি‌ মুখের সঙ্গে মানানসই কেটে নিন। এই কাজটি নিজে হাতে না করে সেলুনে গিয়ে পাকা হাতে করালেই ভালো। চুল কাটালেন অথচ তা আপনার মুখের সাথে মানাচ্ছে না, একেবারেই দেখতে ভালো লাগে না। ঠিক একইভাবে দাড়িও ক্লিন শেভ কিংবা ট্রিম করে নিন।

ভিড়ের মাঝে মেয়েদের নজর কাড়তে এই টিপসগুলি মেনে চলুন ছেলেরা

ভিড়ের মাঝে মেয়েদের নজর কাড়তে এই টিপসগুলি মেনে চলুন ছেলেরা
ভিড়ের মাঝে মেয়েদের নজর কাড়তে এই টিপসগুলি মেনে চলুন ছেলেরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন