Puja Fashion: নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো মানেই আনন্দ, হই হুল্লোড়। নতুন পোশাক পড়ে প্যান্ডেল হপিং, মণ্ডপে আড্ডা। বিশেষ দিনগুলিতে কেমন পোশাক পড়বেন আগে থেকেই ভাবা হয়ে গিয়েছে। তবে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে এখনও শপিংটা শেষ করতে পারেননি। আজকের প্রতিবেদনে ছেলেদের জন্য রইল কিছু আইডিয়া। পুজোর সময় পাঞ্জাবি তো অবশ্যই তালিকায় রাখতে ছেলেদের। এখন কেমন পাঞ্জাবি ট্রেন্ডিয়ে রয়েছে। জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: সপ্তমী যেতেই অর্ধেক ফুচকা উধাও, বেহালার মণ্ডপেই চলছে দর্শনার্থীদের পেটপুজো!

উৎসবের দিনে বাঙালির শাড়ি ও পাঞ্জাবি না হলে চলে না। প্রতি বছর নিত্যনূতন ফ্যাশনে মেতে উঠি আমরা। এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। এবছর ডিজাইনার পাঞ্জাবির চাহিদা বেড়েছে। এখন কেবল ঝুল নয়, পাঞ্জাবির ডিজাইনেও পরির্বতন এসেছে। হাতা, কলার বা বাটনপ্লেটের মতো জায়গাগুলোতে হাতের কাজের চল বেড়েছে। সাধারণ চেইন স্টোর থেকে বুটিক শপের নকশা আলাদা হবে, সেটাই স্বাভাবিক। তবে ধরনগুলো প্রায় কাছাকাছি হাতের কাজের নকশায়।

নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি

সুতি, ভিসকস, জ্যাকার্ড কাপড়ের বাইরেও সিল্কের পাঞ্জাবির একধরনের চাহিদা আছে। এছাড়া এখনকার দিনে নানা রকম পাতা, লতা, নৌকা, প্রজাপতি ও জ্যামিতিক নকশাও পাঞ্জাবিতে স্থান করে নিয়েছে। সেলফ কালারের নকশা যেমন আছে, কন্ট্রাস্টও চোখে পড়বে। কাঁথার ফোঁড়ে করা নকশা এবারও আছে পাঞ্জাবিতে।

নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি
নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি

সাদা, লালচে, হালকা বেগুনি, জলপাই, সামুদ্রিক নীল, কুসুম হলুদ, পেস্টাল শেড, ধূসর- এই ধরনের রং বেছে নিতে পারেন। এছাড়া যারা রাতে পাঞ্জাবি পড়বে ভাবছেন তাঁদের জন্য রয়েছে কালো, খয়েরি, বেগুনির মত গাঢ় রং। পাঞ্জাবির সঙ্গে মানানসই পাজামা এবং জুতো থাকলে তবেই সাজ সম্পূর্ণ হবে।

নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি

নারীদের দুর্বলতার জায়গা, লাস্ট মিনিট শপিংয়ে থাকুক ট্রেন্ডিং পাঞ্জাবি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন