নজরবন্দি ব্যুরো: মালদহকাণ্ডের ছায়া এবার বাসন্তীতে! অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায়। খুন নাকি আত্মহত্যা? ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: শ্রীভূমির ভিড়ে VIP রুট বন্ধ! কোন পথে চলবে গাড়ি?
এই ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, যুবতীর আনুমানিক বয়স ২২-২৫ বছর। ওই মহিলার গলায় ফাঁস দেওয়া হয়েছে। তাছাড়াও যুবতীকে অন্য কোনও জায়গা থেকে খুন করে দেহ খালে ফেলে রেখে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই খাল থেকে ওই তরুণীর দেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাসন্তী থানা এলাকার ভরতগড় পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর ভরতগড় সংলগ্ন শঙ্কর মোড় এলাকার একটি খালে একটি অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। ওই মহিলার পরনে ছিল শাড়ি। এরপরে এই ঘটনার খবর দেওয়া হয় বাসন্তী থানায়। এরপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

কিন্তু কে বা কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিওবা স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে ওই তরুণীকে খুন করে বাসন্তী এলাকায় ফেলে রাখা হয়েছে। উলেক্ষ্য, বেশ কয়েকদিন মালদহেও এক মহিলার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। পর পর দুই ঘটনায় রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মালদহকাণ্ডের ছায়া বাসন্তীতে, তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য




