Honeytrap: ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস। খাস কলকাতায় একটি ফ্ল্যাট থেকে দুই মহিলা পাণ্ডাকে হাতেনাতে ধরল গোয়েন্দারা। কাজের প্রলোভন দিয়ে তরুণীদের মধুচক্রের আসরে নিয়ে জেট বলে অভিযোগ। এমনকি সস্যাল মিডিয়ায় দেওয়া হত বিজ্ঞাপন। ঘটনাটি নিউ আলিপুরের। সোমবার রাতেই তল্লাশি চালায় গোয়েন্দাদের দল। বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রাজভবনেই শপথ নিক ধূপগুড়ির বিধায়ক, ফের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সাহাপুর কলোনির একটি ফ্ল্যাটে রমরমিয়ে মধুচক্র চলছে। অনিতা যাদব নামের এক মহিলা ওই এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেয়। তাঁর সঙ্গে ছিলেন একবালপুরের ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা সিয়ানা খান নামের এক যুবতী। দুজনেই বিভিন্ন জায়গা থেকে কম বয়সের তরুণীদের কাজের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে মধুচক্রের আসরে নিয়ে আসত। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হত। ম্যাসেজ, ফোন কিংবা বন্ধুত্বের টোপ দিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাটে নিয়ে আসা হত।

ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে লালবাজারের গোয়েন্দা পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়। খদ্দের সেজেই ভিতরে যান কয়েকজন। সেখান থেকেই দুই মহিলা পাণ্ডা অনিতা যাদব ও সিয়ানা খানকে গ্রেফতার করা হয়। জানা যায়, সেইসময়ে কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা তরুণীও ফ্ল্যাটে ছিল। তাঁকে উদ্ধার করা হয়েছে।

ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের

ধৃত দুজন মধুচক্রের আসরের ম্যানেজার বলেই খবর পুলিশ সূত্রে। ফ্ল্যাটে থেকে বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেন তাঁরা। ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রচুর আপত্তিকর সামগ্রী এবং চার হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কার জড়িত তা জানতে ধৃতদের জেরা করে হচ্ছে।

ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের

ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের
ফের শহরে মধুচক্রের পর্দাফাঁস, কাস্টমার সেজে ২ মহিলা পাণ্ডাকে পাকড়াও গোয়েন্দাদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন